Pyrifen® 10.8 EC product view 1
Pyrifen® 10.8 EC product view 2
Pyrifen® 10.8 EC product view 3
Pyrifen® 10.8 EC product view 4
Insecticides

Pyrifen® 10.8 EC

Crops

Paddy BrinjalPotatoChilliOkra

পাইরিফেন ® ১০.৮ ইসি কি?

পাইরিফেন ® ১০.৮ ইসি হলো একমাত্র ইনসেকটিসাইড যা পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন পণ্য। এর প্রতি লিটারে ১০৮ গ্রাম সক্রিয় উপাদান ‘পাইরিপ্রক্সিফেন’ রয়েছে।

পাইরিফেন ® ১০.৮ ইসি কিভাবে কাজ করে?

পাইরিফেন ® ১০.৮ ইসি পোকার জীবনকালের সকল পর্যায়ে অর্থাৎ ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ অবস্থায় কার্যকরী। এটি পোকার ভ্রূণের বিকাশ, পোকামাকড়ের পূর্ণতা প্রাপ্ত হওয়ার প্রক্রিয়া এবং বংশবিস্তারে বাধা সৃষ্টি করে।

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানবাদামী গাছ ফড়িং১ লিটার / হেক্টর৪০০ মিলি২০ মিলি
আলুএফিড১.৫ মিলি / লিটার পানি৩০০ মিলি১৫ মিলি
বেগুন, ঢেঁড়স, মরিচসাদা মাছি, জেসিড১.৫ মিলি / লিটার পানি৩০০ মিলি১৫ মিলি

ব্যবহারবিধি: ফসলে পোকার আক্রমণের শুরুতেই ৭–১০ দিন পর পর পাইরিফেন ® ১০.৮ ইসি ভালোভাবে স্প্রে করতে হবে। ফসলের অবস্থা ও গাছের উচ্চতার উপর পেস্টিসাইডের দ্রবণের পরিমাণ নির্ভর করে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।

রেজিষ্ট্রেশন নাম্বার: এপি-৩৯৭২।