সাকসেস* ২.৫ এস সি কি?
সাকসেস* ২.৫ এস সি একটি নতুন প্রজন্মের বৈপ্লবিক প্রোডাক্ট, যা স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন ‘নেচারালাইট’ (Naturalyte) নামক নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক। এর প্রতি লিটারে ২৫ গ্রাম সক্রিয় উপাদান ‘স্পিনোসাড’ রয়েছে।
সাকসেস* ২.৫ এস সি কেন ব্যবহার করবেন?
সাকসেস* ২.৫ এস সি প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি প্রোডাক্ট।
সাকসেস* ২.৫ এস সি একক কার্যক্ষমতাসম্পন্ন এবং এর তেমন ক্রস রেজিস্টেন্স নেই।
সাকসেস* ২.৫ এস সি উপকারী পোকা যেমন লেডি বার্ড বিটল, মাকড়সা, পরভোজী পোকা ইত্যাদির জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রোডাক্ট।
এটি আমেরিকায় গ্রিন কেমিস্ট্রি চ্যালেঞ্জ পুরস্কারপ্রাপ্ত প্রোডাক্ট।
জৈবিক খামার (Organic Farming) ব্যবস্থাপনায় উৎপাদিত ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | পাতা মোড়ানো পোকা | ৭৫০ মিলি / হেক্টর | ৩০০ মিলি | ১৫ মিলি |
| তুলা | বোলওয়ার্ম | ৬৫০ মিলি / হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| চা | থ্রিপস | ৬৫০ মিলি / হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| কুমড়া গোত্রীয় ফসল | থ্রিপস | - | - | ১০ লিটার পানিতে ১৫ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
ব্যবহারবিধি:
ফসলে পোকার আক্রমণের শুরুতেই সাকসেস* ২.৫ এস সি ভালোভাবে স্প্রে করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ৮-১০ দিন পরপর কয়েকবার প্রয়োগ করতে হবে। ফসলের বৃদ্ধির অবস্থা ও গাছের উচ্চতার উপর কীটনাশকের দ্রবণের প্রয়োজনীয় পরিমাণ নির্ভর করে।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১৪৮৪।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি, ৫০ মিলি এবং ২৫ মিলি।








































































