ম্যাটকো® ৭২ ডব্লিউ পি কি?
ম্যাটকো® ৭২ ডব্লিউ পি একটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন ছত্রাকনাশক, যা ম্যানকোজেব ও মেটালেক্সিলের মিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ৬৪০ গ্রাম ম্যানকোজেব এবং ৮০ গ্রাম মেটালেক্সিল সক্রিয় উপাদান রয়েছে।
ম্যাটকো® ৭২ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
ম্যাটকো® ৭২ ডব্লিউ পি প্রতিরোধক ও প্রতিকারক—উভয়ভাবেই কার্যকর। ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে ম্যাটকো® ৭২ ডব্লিউ পি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে। এভাবে ফসলের রোগজীবাণু উৎপাদন তথা বংশবিস্তার প্রতিরোধ করে ফসলকে রোগমুক্ত রাখতে সহায়তা করে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট / নাবি ধ্বসা | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
সাবধানতা
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১৩৬৬।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































