মিরাকুলান™ কি?
মিরাকুলান™ প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান ‘ট্রায়াকন্টানল’ (Triacontanol) ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষম উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এর প্রতি লিটারে ০.৫ গ্রাম সক্রিয় উপাদান ‘ট্রায়াকন্টানল’ রয়েছে।
মিরাকুলান™ কিভাবে কাজ করে?
মিরাকুলান™ নিম্নোক্ত উপায়ে গাছের বিভিন্ন জৈবিক কার্যাবলীতে সহায়তা করে:
মাটি থেকে খাদ্যোপাদান শোষণে সাহায্য করে।
গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
গাছের মধ্যে বিদ্যমান প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে।
গাছের সালোকসংশ্লেষণ হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে।
মিরাকুলান™ ব্যবহারের উপকারিতা:
অধিক সংখ্যক মুকুল বা কুঁড়ি ফোটাতে এবং কুশি ও শাখা-প্রশাখা বৃদ্ধিতে সহায়তা করে।
পাতা, ফুল ও ফল ঝরে পড়া কমাতে এবং গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে।
শিকড়ের সংখ্যা বৃদ্ধি এবং শিকড়কে মাটির গভীরে যেতে সহায়তা করে।
অধিক ফলন পেতে সহায়তা করে।
| ফসল | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|
| টমেটো | ০.৫ মিলি-১ মিলি / লিটার পানি | ১০০ মিলি-২০০ মিলি | ৫ মিলি-১০ মিলি |
| আলু | ০.৫ মিলি-১ মিলি / লিটার পানি | ১০০ মিলি-২০০ মিলি | ৫ মিলি-১০ মিলি |
ব্যবহারবিধি:
বীজ বপন বা চারা রোপণের ৩ থেকে ৪ সপ্তাহ পর প্রথমবার অনুমোদিত মাত্রায় মিরাকুলান™ স্প্রে করুন। একই মাত্রায় ২ থেকে ৩ সপ্তাহ পর দ্বিতীয়বার স্প্রে করুন এবং প্রয়োজনবোধে তৃতীয়বার স্প্রে করুন।
ফলজাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার পূর্বে এবং ফল মটরদানার আকৃতি ধারণ করলে অনুমোদিত মাত্রায় মিরাকুলান™ স্প্রে করুন।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: আইএমপি-৫৯৫৭।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।








































































