কমপ্যানিয়ন ® কি?
কমপ্যানিয়ন ® একটি ব্রড-স্পেকট্রাম ও প্রতিরোধক গুণসম্পন্ন স্পর্শক্রিয় ছত্রাকনাশক ‘ম্যানকোজেব’ এবং প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক ‘কার্বেনডাজিম’-এর সংমিশ্রণে প্রস্তুতকৃত। এর প্রতি কেজিতে ৬৩০ গ্রাম ‘ম্যানকোজেব’ এবং ১২০ গ্রাম ‘কার্বেনডাজিম’ সক্রিয় উপাদান রয়েছে।
কমপ্যানিয়ন ® কেন ব্যবহার করবেন?
কমপ্যানিয়ন ® প্রতিরোধক ও প্রতিকারক—উভয়ভাবেই কার্যকর। তাই এটি প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে।
কমপ্যানিয়ন ®-এর অন্তর্বাহী গুণের কারণে এটি গাছের মূল, সবুজ কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে রসের সঙ্গে গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ফলে নতুন করে রোগের আক্রমণ প্রতিরোধ হয়।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| কুমড়া গোত্রীয় ফসল | পাউডারি মিলডিউ ও এনথ্রাকনোজ | ২ গ্রাম / লিটার পানি | ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। | |
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| টমেটো | আর্লি ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| মরিচ | এনথ্রাকনোজ | ১ গ্রাম / লিটার পানি | ২০০ গ্রাম | ১০ গ্রাম |
| বাদাম | টিক্কা রোগ | ১ গ্রাম / লিটার পানি | ২০০ গ্রাম | ১০ গ্রাম |
| আম | এনথ্রাকনোজ | ২ গ্রাম / লিটার পানি | ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। |
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৬৬৪।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম, ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।








































































