Blitox™ 50 WP
Fungicides

Blitox™ 50 WP

Crops

MangoTeaCucumber

ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি কি?

ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি একটি স্পর্শক ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়ানাশক। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম সক্রিয় উপাদান ‘কপার অক্সি-ক্লোরাইড’ রয়েছে।

ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি কিভাবে কাজ করে?

‘কপার অক্সি-ক্লোরাইড’-এর কপার আয়ন ছত্রাক ও ব্যাকটেরিয়ার নতুন জন্ম নেওয়া স্পোর দ্বারা শোষিত হয়ে তাদের এনজাইমেটিক সিস্টেমকে ভেঙে ফেলে। ফলে রোগজীবাণুর বৃদ্ধি ও রোগের বিস্তার বন্ধ হয়ে যায়।

ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি কখন ব্যবহার করবেন?

রোগের আক্রমণের পূর্বে অথবা ছত্রাকের স্পোর অঙ্কুরোদ্‌গমের পূর্বে ফসলে ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়।

প্রয়োগমাত্রা

ফসলরোগের নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
চারেড রাস্ট২.৮ কেজি / হেক্টর১.১২ কেজি৫৬ গ্রাম
শশাডাউনি মিলডিউ২ গ্রাম / লিটার পানি১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।
আমএনথ্রাকনোজ২ গ্রাম / লিটার পানি১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।

ব্যবহারবিধি

প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ব্লিটক্স™ ৫০ ডব্লিউ পি ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে সম্পূর্ণ গাছে প্রয়োগ করুন। এর কার্যকারিতা সাধারণত ২–৩ সপ্তাহ স্থায়ী হয়। তবে প্রয়োজন অনুযায়ী ৭–১৪ দিনের মধ্যে পুনরায় স্প্রে করতে হবে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

প্যাক সাইজ: ৫০০ গ্রাম, ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।

রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৭০৪।