Dualis™ 40 SE
Herbicides

Dualis™ 40 SE

Crops

Paddy

ডুয়ালিস™ ৪০ এস ই কি ?

ডুয়ালিস™ ৪০ এস ই ধান ক্ষেতের আগাছা দমনের জন্য একটি নতুন প্রজন্মের অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক। এটি ‘পেনোক্সসুলাম’ এবং নির্বাচিত আগাছানাশক ‘প্রেটিলাক্লোর’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ১৫ গ্রাম ‘পেনোক্সসুলাম’ এবং ৩৮৫ গ্রাম ‘প্রেটিলাক্লোর’ সক্রিয় উপাদান রয়েছে।

ডুয়ালিস™ ৪০ এস ই কেন ব্যবহার করবেন ?

ডুয়ালিস™ ৪০ এস ই ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস, ক্ষুদে শ্যামা, ফুলকা ঘাস; সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি কার্যকরভাবে দমন করে।

সংবেদনশীল (Susceptible) আগাছা যখন সবেমাত্র অঙ্কুরিত হয় অথবা দুই থেকে পাঁচ পাতা অবস্থায় থাকে, তখন ডুয়ালিস™ ৪০ এস ই সহজেই সেগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি জমিতে বিদ্যমান আগাছা দমনের পাশাপাশি এর Residual কার্যক্ষমতার মাধ্যমে পরবর্তীতে নতুন আগাছার জন্মও প্রতিরোধ করে।

ফসলআগাছার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানশ্যামা ঘাস, হলদে মুথা, চেচড়া, পানিকচু১.২৭৫ লিটার / হেক্টর৫১০ মিলি২৫.৫ মিলি

ব্যবহারবিধি: ধানের চারা রোপণের ৫–১২ দিনের মধ্যে জমিতে ডুয়ালিস™ ৪০ এস ই স্প্রে করুন অথবা সারের সাথে মিশিয়ে ভালোভাবে প্রয়োগ করুন। প্রয়োগের সময় জমি যেন স্যাঁতসেঁতে অবস্থায় থাকে বা অল্প পরিমাণ পানি থাকে। আগাছানাশক প্রয়োগের ২–৩ দিনের মধ্যে জমিতে সেচ দিন।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৬৫২৪।

প্যাক সাইজ: ১০০ মিলি।