গ্লাইসেল™ কি?
গ্লাইসেল™ একটি নন-সিলেকটিভ (Non-selective), অন্তর্বাহী গুণসম্পন্ন এবং অংকুরোত্তর (Post-emergence) আগাছানাশক। এর প্রতি লিটারে ৪১০ গ্রাম সক্রিয় উপাদান ‘গ্লাইফসেট’ রয়েছে।
গ্লাইসেল™ কেন ব্যবহার করবেন?
গ্লাইসেল™ হচ্ছে ‘গ্লাইফসেট’-এর ‘আইসোপ্রোফাইল এমিন লবণ’, যা আগাছার পাতা ও কাণ্ডের মাধ্যমে শোষিত হয় এবং সমস্ত অংশে পরিবাহিত হয়ে আগাছা দমন করে।
গ্লাইসেল™ চা বাগানে জন্মানো বিভিন্ন প্রকার একবর্ষী, বহুবর্ষী এবং প্রশস্ত পাতা বিশিষ্ট আগাছা দমনে কার্যকরী।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| চা | আগাছা | ৩.৭০ লিটার / হেক্টর | ১.৫০ লিটার | ৭৫ মিলি |
ব্যবহারবিধি:
নির্ধারিত প্রয়োগমাত্রায় গ্লাইসেল™ প্রয়োজনীয় পরিমাণ পানিতে মিশিয়ে আগাছার পাতার উপর ভালোভাবে স্প্রে করুন।
গ্লাইসেল™ কচি আগাছায় বা আগাছার দ্রুত বর্ধনশীল অবস্থায় প্রয়োগ করুন।
আগাছা যত সবুজ ও সতেজ থাকবে, গ্লাইসেল™-এর কার্যকারিতা তত বেশি হবে।
সাবধানতা:
গ্লাইসেল™ আগাছা ব্যতীত সরাসরি কোনো ফসলের উপর প্রয়োগ করা যাবে না। আগাছানাশক ব্যবহারের পর স্প্রে মেশিন ভালোভাবে ধুয়ে ফেলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৩৩৩।
প্যাক সাইজ: ২০ লিটার, ৫ লিটার এবং ৫০০ মিলি।








































































