Contaf® 5 EC
Fungicides

Contaf® 5 EC

Crops

Paddy PumpkinMangoTeaBetel leafNut

কনটাফ ® ৫ ইসি কি?

কনটাফ ® ৫ ইসি একটি প্রতিরোধক ও প্রতিকারক ক্রিয়াসম্পন্ন ‘ট্রায়াজল’ শ্রেণির অন্তর্বাহী ছত্রাকনাশক। এর প্রতি লিটারে ৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘হেক্সাকোনাজল’ রয়েছে।

কনটাফ ® ৫ ইসি কেন ব্যবহার করবেন?

কনটাফ ® ৫ ইসি-এর অন্তর্বাহী গুণের কারণে এটি গাছের পাতা ও কাণ্ডের মাধ্যমে শোষিত হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। ফলে আক্রান্ত গাছের নতুন গজানো পাতাসহ অন্যান্য অংশে পুনরায় রোগের বিস্তার প্রতিরোধ হয়।

অল্প মাত্রায় কার্যকর হওয়ায় অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় এটি ব্যবহারে খরচ কম হয়।

কনটাফ ® ৫ ইসি গাছের সবুজ রং ও সতেজতা বৃদ্ধিতে সহায়তা করে।

প্রয়োগমাত্রা

ফসলরোগের নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানশীথ ব্লাইট১ মিলি / লিটার পানি২০০ মিলি১০ মিলি
বাদামটিক্কা রোগ১ মিলি / লিটার পানি২০০ মিলি১০ মিলি
চারেড রাস্ট৭৫০ মিলি / হেক্টর৩০০ মিলি১৫ মিলি
কুমড়া গোত্রীয় ফসলপাউডারি মিলডিউ১ মিলি / লিটার পানি১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।
পানলিফ রট, ভাইন রট ও ব্লাইট১ মিলি / লিটার পানি১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।
আমএনথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ২ মিলি / লিটার পানি১০ লিটার পানিতে ২০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৪৬০।

প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।