আলমেরা ৩২.৫ এসসি কি?
আলমেরা ৩২.৫ এসসি প্রতিরোধক, প্রতিকারক, রোগদূরীকরণ ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক। এটি এজোরিক্সাস্টাবিন এবং প্রতিরোধক, প্রতিকারক ও ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক ডাইফেনোকোনাজলের সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ২০০ গ্রাম এজোরিক্সাস্টাবিন এবং ১২৫ গ্রাম ডাইফেনোকোনাজল সক্রিয় উপাদান রয়েছে।
আলমেরা ৩২.৫ এসসি কিভাবে কাজ করে?
আলমেরা ৩২.৫ এসসি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। তাই ফসলে রোগের আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে।
ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়ার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ইরাডিক্যান্ট ক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টিকারী ছত্রাক ধ্বংস করতে সহায়তা করে।
আলমেরা ৩২.৫ এসসি ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন হওয়ায় ফসলে স্প্রে করার পর পাতার এক পাশ থেকে অন্য পাশে সহজে পরিবাহিত হতে পারে। ফলে পাতার উভয় পাশের রোগজীবাণু নিয়ন্ত্রণে সহায়তা করে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | খোলপোড়া রোগ, ব্লাস্ট | ১ মিলি / লিটার পানি | ২০০ মিলি | ১০ মিলি |
| আম | এনথ্রাকনোজ | ১ মিলি / লিটার পানি | — | প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। |
ব্যবহারবিধি
আলমেরা ৩২.৫ এসসি ফসলে রোগের আক্রমণের পূর্বে প্রতিরোধক হিসেবে এবং রোগের আক্রমণ শুরু হওয়ার পর প্রতিকারক হিসেবে ব্যবহার করা যায়। নির্ধারিত মাত্রায় পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফসলের গাছের সম্পূর্ণ অংশে সমভাবে স্প্রে করুন।
আলমেরা ৩২.৫ এসসি-এর ট্রান্সল্যামিনার ক্রিয়ার কারণে স্প্রে করার পর এটি পাতার এক পাশ থেকে অন্য পাশে পরিবাহিত হয়ে পাতার উভয় পাশের রোগজীবাণু নিয়ন্ত্রণে সহায়তা করে।
সাবধানতা
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৬৪৪৫।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।








































































