প্রুন™ ২০ ডব্লিউ পি কি?
প্রুন™ ২০ ডব্লিউ পি ধানের জমির আগাছা দমনে সুনির্দিষ্ট (Selective) ও সিস্টেমিক আগাছানাশক। এর প্রতি কেজিতে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ‘বিসপাইরিব্যাক-সোডিয়াম’ রয়েছে।
প্রুন™ ২০ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
প্রুন™ ২০ ডব্লিউ পি-এর সক্রিয় উপাদান ‘বিসপাইরিব্যাক-সোডিয়াম’ আগাছার শিকড় ও পাতার মাধ্যমে শোষিত হয়ে কার্যকরভাবে আগাছা নিয়ন্ত্রণ করে।
প্রুন™ ২০ ডব্লিউ পি আগাছার অঙ্কুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য একটি আগাছানাশক।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | ক্ষুদে শ্যামা, বড় শ্যামা, হলদে মুথা, চেঁচড়া, পানিকচু, ঝিলমরিচ এবং জয়না | ১৫০ গ্রাম / হেক্টর | ৬০ গ্রাম | ৩ গ্রাম |
ব্যবহারবিধি:
ধানের চারা রোপণের পর জমিতে জন্মানো আগাছার ২-৪ পাতা অবস্থায় প্রুন™ ২০ ডব্লিউ পি ভালোভাবে স্প্রে করতে হবে। এ সময় জমি যেন স্যাঁতসেঁতে বা ভেজা অবস্থায় থাকে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্প্রে করার ২-৩ দিন পর জমিতে সেচ দিন।
ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো স্মরণ রাখতে হবে:
জমিতে সেচ দেওয়ার সময় বা চলমান পানিতে বালাইনাশক স্প্রে করা উচিত নয়।
ভালো ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করা উচিত।
স্প্রে করার পূর্বে এবং পরে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক ও নজল ভালোভাবে পরিষ্কার করা উচিত।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৩৯৪০।
প্যাক সাইজ: ২০ গ্রাম।








































































