লিভিনা™ ১৮ ডব্লিউ পি কি?
লিভিনা™ ১৮ ডব্লিউ পি ধানের আগাছা দমনে সুনির্দিষ্ট (Selective) সিস্টেমিক আগাছানাশক। এর প্রতি কেজিতে ১৪০ গ্রাম সক্রিয় উপাদান ‘এসিটোক্লোর’ এবং ৪০ গ্রাম ‘বেনসালফিউরন মিথাইল’ রয়েছে।
লিভিনা™ ১৮ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
লিভিনা™ ১৮ ডব্লিউ পি আগাছা জন্মানোর পূর্বে (Pre-emergence) এবং আগাছা জন্মানোর পরে (Post-emergence)—উভয় সময়েই ব্যবহার করা যায়।
স্প্রে করার পর এটি আগাছার মূল, কাণ্ড ও কচিপাতার মাধ্যমে শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে আগাছার সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এবং কার্যকরভাবে আগাছা দমন করে।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | শ্যামা, পানিকচু, চেঁচড়া, হলদে মুথা | ৭৫০ গ্রাম / হেক্টর | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
ব্যবহারবিধি:
ধানের চারা রোপণের ৫-১০ দিন পর ক্ষেতে জমে থাকা ১-২ ইঞ্চি পানিতে লিভিনা™ ১৮ ডব্লিউ পি ভালোভাবে স্প্রে করুন। এটি ব্যবহারের পর জমিতে প্রয়োজনীয় পরিমাণ পানি ৫-৭ দিন পর্যন্ত আটকে রাখুন।
ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে:
জমিতে সেচ দেওয়ার সময় বা চলমান পানিতে লিভিনা™ ১৮ ডব্লিউ পি স্প্রে করা যাবে না।
ভালো ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করতে হবে।
স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল ভালোভাবে ধুয়ে নিতে হবে।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৬০৯৪।
প্যাক সাইজ: ১০০ গ্রাম।








































































