ক্যাবরিও™ টপ কি?
ক্যাবরিও™ টপ বিএএসএফ জার্মানির একটি আধুনিক ছত্রাকনাশক, যা এফ-৫০০ নামে পরিচিত। এটি আধুনিক যুগের ‘স্ট্রোবিলুরিন’ শ্রেণির ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৫০ গ্রাম ‘পাইরাক্লোস্ট্রোবিন’ এবং ৫৫০ গ্রাম ‘মেটিরাম’ সক্রিয় উপাদান রয়েছে।
ক্যাবরিও™ টপ কেন ব্যবহার করবেন?
ক্যাবরিও™ টপ-এর সক্রিয় উপাদান ‘পাইরাক্লোস্ট্রোবিন’ এবং ‘মেটিরাম’ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে ফসলকে কার্যকর সুরক্ষা প্রদান করে।
ক্যাবরিও™ টপ গাছকে সবুজ ও সতেজ রাখতে সহায়তা করে এবং ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেইট ব্লাইট | ৩ গ্রাম / লিটার পানি | ৬০০ গ্রাম | ৩০ গ্রাম |
| কলা | সিগাটোকা | ৩ গ্রাম / লিটার পানি | ৬০০ গ্রাম | ৩০ গ্রাম |
| লাউ ও কুমড়া | পাউডারি মিলডিউ | ৩ গ্রাম / লিটার পানি | ৬০০ গ্রাম | ৩০ গ্রাম |
| লাউ, কুমড়া, শসা, খিরা, করলা, চিচিঙ্গা, কাঁকরোল ও তরমুজ | পাউডারি মিলডিউ | ৩ গ্রাম / লিটার পানি | ৬০০ গ্রাম | ৩০ গ্রাম |
| আম | এনথ্রাকনোজ | ১ গ্রাম / লিটার পানি | ১০ লিটার পানিতে ১০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। |
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-১৭৭০।
প্যাক সাইজ: ৬০০ গ্রাম, ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।








































































