ইমপালা* ৭৫ ডব্লিউ পি কি?
ইমপালা* ৭৫ ডব্লিউ পি একটি ব্রড-স্পেকট্রাম ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘ম্যানকোজেব’ রয়েছে।
ইমপালা* ৭৫ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
ইমপালা* ৭৫ ডব্লিউ পি ব্রড-স্পেকট্রাম ও প্রতিরোধক ক্রিয়াসম্পন্ন। রোগের আক্রমণের পূর্বে ফসলে এটি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ প্রতিহত করে এবং ফসলকে রোগের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| মরিচ | এনথ্রাকনোজ | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
ব্যবহারবিধি
প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ইমপালা* ৭৫ ডব্লিউ পি ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে সম্পূর্ণ ফসলে প্রয়োগ করুন। রোগের প্রাদুর্ভাবের ওপর নির্ভর করে প্রয়োজনে ৭–১০ দিন পরপর পুনরায় স্প্রে করুন।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৪৭০৯।
প্যাক সাইজ: ১ কেজি, ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































