অটোস্টিন ® ৫০ ডব্লিউ ডি জি কি ?
অটোস্টিন ® ৫০ ডব্লিউ ডি জি একটি প্রতিষেধক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ‘কার্বেনডাজিম’ নামক ৫০০ গ্রাম সক্রিয় উপাদান রয়েছে।
অটোস্টিন ® ৫০ ডব্লিউ ডি জি কেন ব্যবহার করবেন ?
অটোস্টিন ® ৫০ ডব্লিউ ডি জি একটি অন্তর্বাহী গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি গাছের শিকড় ও সবুজ অংশ দ্বারা শোষিত হয়ে কোষরসের মাধ্যমে গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। এটি বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ কার্যকরভাবে দমন করে এবং গাছে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
ছত্রাক আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধমূলক ক্রিয়ার মাধ্যমে রোগজীবাণুর অঙ্কুরোদ্গম বাধাগ্রস্ত হয় এবং রোগের আক্রমণ প্রতিরোধ করে। রোগ আক্রমণের পরে প্রয়োগ করলে অন্তর্বাহী ক্রিয়ার মাধ্যমে রোগের বিস্তার বন্ধ করতে সাহায্য করে।
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| মিষ্টি কুমড়া | পাউডারি মিলডিউ | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| আম | এনথ্রাকনোজ | ২ গ্রাম / লিটার পানি | প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। | |
| চা | ব্ল্যাক রট, ডাই-ব্যাক | ১ কেজি / হেক্টর | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| টমেটো | চারা পচা ও শিকড় পচা, ঢলে পড়া | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| বেগুন | ঝলসানো রোগ / পচা রোগ | ১ গ্রাম / লিটার পানি | ২০০ গ্রাম | ১০ গ্রাম |
বীজ শোধন: প্রতি কেজি বীজের জন্য ৩ গ্রাম অটোস্টিন ® ৫০ ডব্লিউ ডি জি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে বীজের সাথে ভালোভাবে মিশাতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪৬০৬।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম, ১০০ গ্রাম, ৫০ গ্রাম এবং ২৫ গ্রাম।








































































