অটোজেব® ৮০ ডব্লিউ পি কি?
অটোজেব® ৮০ ডব্লিউ পি একটি ব্রড স্পেকট্রাম ও প্রতিরোধক গুণসম্পন্ন স্পর্শক্রিয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান ‘ম্যানকোজেব’ রয়েছে।
অটোজেব® ৮০ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
অটোজেব® ৮০ ডব্লিউ পি ব্রড স্পেকট্রাম ও প্রতিরোধক ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে এটি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে।
অটোজেব® ৮০ ডব্লিউ পি ফসলের গাছকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে এবং বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রাথমিক আক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | প্রয়োগমাত্রা (স্প্রে করার ক্ষেত্রে) | ৫ শতক জমির জন্য |
|---|---|---|---|
| আলু | লেইট ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ২০ লিটার পানিতে ৪০ গ্রাম হারে মিশিয়ে জমিতে ভালোভাবে স্প্রে করুন। |
| চা | রেড রাস্ট (Red Rust), ডাইব্যাক (Die Back), ব্লাকরট (Black Rot) | ২ কেজি / হেক্টর | ১০ লিটার পানিতে ৪০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন। |
ব্যবহারবিধি
অটোজেব® ৮০ ডব্লিউ পি ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রতিরোধক হিসেবে প্রয়োগ করতে হবে। নির্ধারিত মাত্রায় পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফসলের পাতাসহ গাছের সম্পূর্ণ অংশে সমভাবে স্প্রে করুন। রোগের আক্রমণ ও ফসলের অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করুন।
সাবধানতা
অটোজেব® ৮০ ডব্লিউ পি-এর স্বাদ ও গন্ধ নেওয়া বা শরীরে লাগানো নিষেধ। এই ছত্রাকনাশক ব্যবহারের সময় ধূমপান বা পানাহার করবেন না। খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না।
ছত্রাকনাশক ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটির গভীরে পুঁতে ফেলুন। এটি ব্যবহারের ১৪ দিনের মধ্যে ক্ষেতে গবাদি পশু প্রবেশ করতে দেবেন না এবং ফসল বিক্রয় বা খাওয়ার জন্য তুলবেন না।
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪২৩০।
প্যাক সাইজ: ১ কেজি, ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































