মেটারিল ® ৭২ ডব্লিউ পি কি?
মেটারিল ® ৭২ ডব্লিউ পি একটি ব্রোড স্পেকট্রাম ও প্রতিরোধক গুণসম্পন্ন স্পর্শক্রিয় ছত্রাকনাশক ‘ম্যানকোজেব’ এবং অন্তর্বাহী ছত্রাকনাশক ‘মেটালেক্সিল’-এর মিশ্রণে প্রস্তুত করা হয়েছে। মেটারিল ® ৭২ ডব্লিউ পি বিভিন্ন ফসলের রোগ দমনে অত্যন্ত কার্যকরী। এর প্রতি কেজিতে ৬৪০ গ্রাম ‘ম্যানকোজেব’ ও ৮০ গ্রাম ‘মেটালেক্সিল’ সক্রিয় উপাদান রয়েছে।
মেটারিল ® ৭২ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
মেটারিল ® ৭২ ডব্লিউ পি-এর স্পর্শক্রিয় গুণসম্পন্ন উপাদান ‘ম্যানকোজেব’ বাইরে থেকে রোগজীবাণু গাছের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেয়।
এর অন্তর্বাহী উপাদান ‘মেটালেক্সিল’ রোগাক্রান্ত গাছের অভ্যন্তরে প্রবেশ করে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ থেকে সুরক্ষা প্রদান করে।
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| টমেটো | আর্লি ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| কুমড়া গোত্রীয় ফসল | পাউডারি মিলডিউ | ২ গ্রাম / লিটার পানি | - | ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪৪৭।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































