Indofil M-45
Fungicides

Indofil M-45

Crops

MangoPotatoOnion

ইন্ডোফিল এম-৪৫ কি ?

ইন্ডোফিল এম-৪৫ একটি ‘ব্রোড স্পেকট্রাম’ ও প্রতিরোধক গুণসম্পন্ন ‘ডাইথায়োকার্বামেট’ জাতীয় স্পর্শক্রিয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান ‘ম্যানকোজেব’ রয়েছে।

ইন্ডোফিল এম-৪৫ কেন ব্যবহার করবেন?

ইন্ডোফিল এম-৪৫ সারা বিশ্বে আলুর লেইট ব্লাইট (নাবিধ্বসা) রোগসহ নানা জাতের ফসলের বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে সাফল্যের সাথে ব্যবহৃত হয়ে আসছে। ভালো ফলাফল পেতে রোগ দেখা দেওয়ার পূর্ব থেকেই ফসলে অনুমোদিত মাত্রায় স্প্রে করুন।

ফসলে ছত্রাকজনিত রোগের আক্রমণ দেখা দিলে রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সঠিক মাত্রা ও নিয়ম অনুসারে ইন্ডোফিল এম-৪৫ স্প্রে করুন।

ফসলরোগের নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলুলেইট ব্লাইট২ গ্রাম / লিটার পানি৮০০ গ্রাম১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ২.৫ শতক জমিতে ভালোভাবে স্প্রে করুন
পেঁয়াজপার্পল ব্লচ২ গ্রাম / লিটার পানি৪০০ গ্রাম২০ গ্রাম
আমএনথ্রাকনোজ এবং পাউডারি মিলডিউ২ গ্রাম / লিটার পানি-১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-২৭২।

প্যাক সাইজ: ১ কেজি, ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।