গ্রানাইট™ ২৪০ এসসি কি?
গ্রানাইট™ ২৪০ এসসি করটেভা এগ্রিসাইন্স, আমেরিকা কর্তৃক উদ্ভাবিত নতুন প্রজন্মের বৈপ্লবিক ওয়ান-শট ডাবল অ্যাকশন আগাছানাশক। এটি অংকুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য একটি সিস্টেমিক আগাছানাশক, যা ধান ক্ষেতের আগাছা দমনে বিশেষভাবে কার্যকরী। এর প্রতি লিটারে ২৪০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেনোক্সসুলাম’ রয়েছে।
গ্রানাইট™ ২৪০ এসসি আগাছার পাতা, কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে আগাছার সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এবং কার্যকরভাবে আগাছা দমন করে।
গ্রানাইট™ ২৪০ এসসি কেন ব্যবহার করবেন?
গ্রানাইট™ ২৪০ এসসি ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস ও ক্ষুদে শ্যামা; সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা ইত্যাদি; এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকরী।
গ্রানাইট™ ২৪০ এসসি প্রয়োগের সময় সংবেদনশীল (Susceptible) আগাছা যা সবেমাত্র অংকুরিত হয়েছে বা দুই থেকে তিন পাতা অবস্থায় রয়েছে, সেসব আগাছা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে।
গ্রানাইট™ ২৪০ এসসি জমিতে বিদ্যমান আগাছা দমনের পাশাপাশি এর রেসিডুয়াল (Residual) কার্যক্ষমতার মাধ্যমে পরবর্তীতে নতুন আগাছা জন্মাতে বাধা দেয়।
গ্রানাইট™ ২৪০ এসসি স্প্রে করার ১ থেকে ২ ঘণ্টা পর বৃষ্টি হলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | শ্যামা ঘাস, বড়চুচা, হলদে মুথা, চেচড়া, জয়না, ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি | ৯৩.৭০ মিলি / হেক্টর | ৩৭.৫০ মিলি | ১.৮৭ মিলি |
ব্যবহারবিধি:
(ক) ধানের বীজতলার ক্ষেত্রে: ধানের বীজতলায় চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে অথবা চারা উঠানোর ১০-১৫ দিন পূর্বে আগাছানাশক ভালোভাবে স্প্রে করুন।
(খ) ধানের চারা রোপণের পর: ধানের চারা রোপণের পর জমিতে জন্ম নেওয়া আগাছার ১-৩ পাতা অবস্থায়, মৌসুমভেদে রোপণের প্রায় ১০-১২ দিন পর, গ্রানাইট™ ২৪০ এসসি ভালোভাবে স্প্রে করুন। এ সময় জমি যেন স্যাঁতসেঁতে অবস্থায় থাকে তা নিশ্চিত করুন। প্রয়োজনে গ্রানাইট™ ২৪০ এসসি স্প্রে করার ১-২ দিন পর জমিতে সেচ দিন।
ভালো ফলাফলের জন্য যেসব বিষয় অনুসরণ করতে হবে:
জমিতে সেচ দেওয়ার সময় বা চলমান পানিতে আগাছানাশক স্প্রে করা যাবে না।
ভালো ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করতে হবে।
স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল ভালোভাবে পরিষ্কার করতে হবে।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-২২৩৯।
প্যাক সাইজ: ২৫ মিলি, ১২.৫ মিলি এবং ৪ মিলি।








































































