Punto™ 6 OD
Herbicides

Punto™ 6 OD

Crops

Paddy

পুনটো™ ৬ ওডি কি?

পুনটো™ ৬ ওডি ধান ক্ষেতের আগাছা দমনে একটি নতুন প্রজন্মের অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক ‘পেনোক্সসুলাম’ এবং নির্বাচিত আগাছানাশক ‘সাইহ্যালোফপ-বিউটাইল’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ১০ গ্রাম ‘পেনোক্সসুলাম’ এবং ৫০ গ্রাম ‘সাইহ্যালোফপ-বিউটাইল’ সক্রিয় উপাদান রয়েছে।

পুনটো™ ৬ ওডি কেন ব্যবহার করবেন?

পুনটো™ ৬ ওডি ধানের জমির বিভিন্ন ধরনের আগাছা যেমন শ্যামা ঘাস, হলদে মুথা, ফুলকা, চেচড়া এবং পানিকচু দমনে অত্যন্ত কার্যকরী।

ফসলআগাছার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানশ্যামা ঘাস, হলদে মুথা, ফুলকা, চেচড়া এবং পানিকচু১.৮০ লিটার / হেক্টর৭২০ মিলি৩৬ মিলি

ব্যবহারবিধি:

ধানের চারা রোপণের ৫-১২ দিনের মধ্যে, আগাছার ২-৩ পাতা অবস্থায় জমিতে পুনটো™ ৬ ওডি স্প্রে করুন অথবা সারের সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করুন। এ সময় জমি যেন স্যাঁতসেঁতে থাকে অথবা অল্প পরিমাণ পানি থাকে তা নিশ্চিত করুন।

জমিতে আগাছানাশক প্রয়োগ করার ২-৩ দিনের মধ্যে প্রয়োজন অনুযায়ী সেচ দিন।

সাবধানতা:

ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৬৫২৩।

প্যাক সাইজ: ২৫০ মিলি এবং ১০০ মিলি।