ব্যাকটাফ™ ৫০ এসপি কি?
ব্যাকটাফ™ ৫০ এসপি একটি ‘সিস্টেমিক ব্যাকটেরিয়ানাশক’ যা বিভিন্ন ফসলের ব্যাকটেরিয়াজনিত রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কার্যকরী। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম ‘ক্লোরোআইসোব্রোমাইন সায়ানুরিক এসিড’ সক্রিয় উপাদান রয়েছে।
ব্যাকটাফ™ ৫০ এসপি কিভাবে কাজ করে?
ব্যাকটাফ™ ৫০ এসপি প্রতিরোধক ও প্রতিষেধক—উভয়ভাবেই কার্যকরী। ব্যাকটেরিয়ার আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এটি প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। আর আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর সিস্টেমিক (অন্তর্বাহী) ক্রিয়াশীলতার মাধ্যমে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দমন করে।
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| টমেটো, বেগুন | উইল্ট / ঢলে পড়া | ১.৫ গ্রাম / লিটার পানি | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
| কুমড়া গোত্রীয় ফসল | উইল্ট / ঢলে পড়া | ১.৫ গ্রাম / লিটার পানি | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
| ধান | ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (BLB), ব্যাকটেরিয়াল লিফ স্ট্রিক (BLS) | ১.৫ গ্রাম / লিটার পানি | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
| লেবু জাতীয় ফল | ক্যাংকার, স্কেব | ১.৫ গ্রাম / লিটার পানি | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
ব্যবহারবিধি: চারা রোপণের পূর্বে ১০ লিটার পানিতে ৩০ গ্রাম ব্যাকটাফ™ ৫০ এসপি মিশিয়ে দ্রবণ তৈরি করুন এবং চারার গোড়া সর্বোচ্চ ৫ মিনিট সেই দ্রবণে ডুবিয়ে রোপণ করুন। চারার বর্ধনশীল অবস্থায় দ্বিতীয়বার এবং রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্র অনুমোদিত মাত্রা অনুযায়ী স্প্রে করুন। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের ক্ষেত্রে ধানের পাতায় লক্ষণ দেখা মাত্র স্প্রে করুন এবং প্রথম স্প্রের ৫–৭ দিন পর পুনরায় স্প্রে করুন। বিভিন্ন ফসলের মাটিস্থ ব্যাকটেরিয়াজনিত রোগ দমনের জন্য বিঘা প্রতি ৩০০ গ্রাম হারে মাটিতে প্রয়োগ করুন।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৫৪৩৯।
প্যাক সাইজ: ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।








































































