Sienna® 6 WG
Insecticides

Sienna® 6 WG

Crops

Paddy

সিয়েনা®️ ৬ ডব্লিউ জি কি?

সিয়েনা®️ ৬ ডব্লিউ জি একটি স্পর্শক, পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন কীটনাশক, মাকড়নাশক ও নেমাটোডনাশক ‘এবামেকটিন’ এবং ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন কীটনাশক ‘এমামেকটিন বেনজয়েট’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ২০ গ্রাম ‘এবামেকটিন’ এবং ৪০ গ্রাম ‘এমামেকটিন বেনজয়েট’ সক্রিয় উপাদান রয়েছে।

সিয়েনা®️ ৬ ডব্লিউ জি কিভাবে কাজ করে?

সিয়েনা®️ ৬ ডব্লিউ জি-এর ‘এবামেকটিন’ পোকা-মাকড়, পাতা খননকারী পোকা বা লিফ মাইনারস, চোষক পোকা (Sucking Insect) এবং বিটল জাতীয় পোকা চলনশীল অবস্থায় (Motile Stage) আসার পর কার্যকরভাবে দমন করতে পারে। এটি বিভিন্ন শাকসবজি, আলু, লেবু, শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন ফসলের উল্লেখিত পোকা-মাকড় দমনে কার্যকরী।

সিয়েনা®️ ৬ ডব্লিউ জি-এর ‘এমামেকটিন বেনজয়েট’ স্প্রে করার পর লেপিডপটেরা বা মথ-প্রজাপতি বর্গের পোকাকে অবশ করে ফেলে। স্প্রে করার কয়েক ঘণ্টার মধ্যে পোকা খাদ্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে এবং পরবর্তীতে ২-৪ দিনের মধ্যে লার্ভা ও পোকা মারা যায়।

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানমাজরা পোকা২৫০ গ্রাম / হেক্টর১০০ গ্রাম৫ গ্রাম

ব্যবহারবিধি:

ভালো ফলাফলের জন্য প্রথমে প্রয়োজনীয় পরিমাণ সিয়েনা®️ ৬ ডব্লিউ জি একটি ছোট পাত্রে নিয়ে অল্প পরিমাণ পানিতে ভালোভাবে গুলে লেই বা পেস্ট তৈরি করতে হবে। এরপর সেই লেই স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।

সাবধানতা:

ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪০৯৯।

প্যাক সাইজ: ১০০ গ্রাম, ৫০ গ্রাম ও ১০ গ্রাম।