ট্রেসার* ৪৫ এস সি কি?
ট্রেসার* ৪৫ এস সি একটি স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন ‘নেচারালাইট’ (Naturalyte) নামক নতুন শ্রেণীর জৈব কীটনাশক (Biological Insecticide), যা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার ফারমেন্টেশনের মাধ্যমে উৎপন্ন হয়। এর প্রতি লিটারে ৪৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘স্পিনোসাড’ (Spinosad) রয়েছে। ট্রেসার* ৪৫ এস সি করতেভা এগ্রিসাইন্স এল.এল.সি., ইউ.এস.এ.-এর স্বত্বাধিকারভুক্ত একটি প্রোডাক্ট, যা ৭০টিরও বেশি দেশে অনুমোদিত।
ট্রেসার* ৪৫ এস সি কেন ব্যবহার করবেন?
ট্রেসার* ৪৫ এস সি লেপিডোপটেরা (Lepidoptera), ডিপটেরা (Diptera), থাইসানোপটেরা (Thysanoptera), কোলিওপটেরা (Coleoptera), অর্থোপটেরা (Orthoptera) এবং হাইমেনোপটেরা (Hymenoptera) বর্গের পোকার বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী।
ট্রেসার* ৪৫ এস সি উপকারী পোকা যেমন লেডি বার্ড বিটল, মাকড়সা এবং পরভোজী পোকার জন্য তুলনামূলকভাবে নিরাপদ।
অন্যান্য কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ (Resistance) ক্ষমতা গড়ে উঠেছে এমন বিভিন্ন পোকা দমনেও ট্রেসার* ৪৫ এস সি কার্যকরী।
ট্রেসার* ৪৫ এস সি আমেরিকায় ‘Green Chemistry Challenge Award’ প্রাপ্ত প্রোডাক্ট।
ট্রেসার* ৪৫ এস সি জৈবিক খামার ব্যবস্থাপনায় (Organic Farming) উৎপাদিত ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| বেগুন | ডগা ও ফল ছিদ্রকারী পোকা | ০.৪ মিলি / লিটার পানি | ৮০ মিলি | ৪ মিলি |
| তুলা | বোলওয়ার্ম | ১৭৫ মিলি / হেক্টর | ৭০ মিলি | ৩.৫ মিলি |
| চা | থ্রিপস | ২০০ মিলি / হেক্টর | ৮০ মিলি | ৪ মিলি |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১৩৩৫।
প্যাক সাইজ: ৭৫ মিলি, ২৫ মিলি এবং ৭ মিলি।








































































