মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি কি?
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি একটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ২৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘মেটালেক্সিল’ রয়েছে।
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি প্রতিরোধক ও প্রতিকারক—দু’ভাবেই কার্যকরী। তাই ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পর মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি প্রয়োগ করলে এর প্রতিকারক ও অন্তর্বাহী ক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে এবং ফসলকে রোগমুক্ত করতে সহায়তা করে।
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি পানির সাথে খুব দ্রুত দ্রবীভূত হয়। স্প্রে করার পর গাছের কাণ্ড ও পাতার মাধ্যমে দ্রুত শোষিত হয়ে গাছের অভ্যন্তরে প্রবেশ করে এবং সকল শাখা-প্রশাখায় ছড়িয়ে পড়ে।
এটি ব্যবহৃত গাছকে দীর্ঘদিন রোগের আক্রমণ থেকে রক্ষা করে, ফলে নতুন গজানো পাতাও রোগের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে।
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট বা নাবি ধ্বসা | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
ব্যবহারবিধি:
ফসলে রোগের আক্রমণ দেখা দিলে অনুমোদিত মাত্রায় মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি পানিতে ভালোভাবে মিশিয়ে আক্রান্ত ফসলের জমিতে স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করতে হবে। স্প্রে করার সময় গাছের সকল অংশে মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি ছিটানো নিশ্চিত করতে হবে।
মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশাময় অবস্থা, হালকা বৃষ্টি, দিনে বেশি গরম ও রাতে ঠাণ্ডা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে আলুর লেট ব্লাইট বা নাবি ধ্বসা রোগ অতি দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই রোগের অনুকূল আবহাওয়া ও প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি ফসলের জমিতে স্প্রে করতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪১৭।
প্যাক সাইজ: ৫০ গ্রাম।








































































