মাইক্রা ® ৭২ ডব্লিউ পি কি?
মাইক্রা ® ৭২ ডব্লিউ পি একটি ব্রোড স্পেকট্রাম প্রতিরোধক ও প্রতিকারক ছত্রাকনাশক, যা ‘সাইমোক্সানিল’ ও ‘ম্যানকোজেব’-এর সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। এর প্রতি কেজিতে ৮০ গ্রাম ‘সাইমোক্সানিল’ ও ৬৪০ গ্রাম ‘ম্যানকোজেব’ সক্রিয় উপাদান রয়েছে।
মাইক্রা ® ৭২ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
মাইক্রা ® ৭২ ডব্লিউ পি প্রতিরোধক ও প্রতিকারক—দু’ভাবেই কার্যকরী। ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ও অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট হয়। এভাবে ছত্রাকের জীবাণু উৎপাদন ও বংশবিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখতে সহায়তা করে।
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম / লিটার পানি | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| কুমড়া গোত্রীয় ফসল | পাউডারি মিলডিউ | ২ গ্রাম / লিটার পানি | - | প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
| চা | রেড রাস্ট, ডাই-ব্যাক | ২ কেজি / হেক্টর | ৮০০ গ্রাম | ৪০ গ্রাম |
বীজ শোধন:
প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম মাইক্রা ® ৭২ ডব্লিউ পি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে বীজের সাথে ভালোভাবে মিশাতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪৭১৪।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































