Librel® Zinc (Chelated zinc)
Fertilizers

Librel® Zinc (Chelated zinc)

Crops

Paddy PotatoWheatMaize

লিবরেল ® জিংক কি?

লিবরেল ® জিংক বিএএসএফ ইন্ডিয়া কর্তৃক সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত চিলেটেড যৌগ। এতে কমপক্ষে ১০% ‘জিংক’ (Zn) থাকে।

প্রয়োগমাত্রা:

ফসলমাটিতে প্রয়োগের ক্ষেত্রেএকর / গাছ প্রতিপাতায় প্রয়োগের ক্ষেত্রে (১০ লিটার পানিতে)
ধান, গম, ভুট্টা৩০০ গ্রামএকর প্রতি৫-১০ গ্রাম
আলু, টমেটো৩০০ গ্রামএকর প্রতি৫-১০ গ্রাম
ফল ও অন্যান্য গাছ৫-৭ গ্রামগাছ প্রতি৫-১০ গ্রাম

লিবরেল ® জিংক-এর ব্যবহারবিধি:

লিবরেল ® জিংক অনুমোদিত পরিমাণ পানির সাথে মিশিয়ে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়। পাতায় ও কান্ডে স্প্রে মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ স্প্রে দ্রবণ এমনভাবে স্প্রে করুন যাতে গড়িয়ে না পড়ে। মাটিতে প্রয়োগের ক্ষেত্রে স্প্রে মেশিনের সাহায্যে অথবা বালি, ছাই কিংবা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে।

জমিতে ফসল বপন বা রোপণের পূর্বে শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে এবং শস্য থাকা অবস্থায় দুই সারির মাঝখানে প্রয়োগ করতে হবে।

বহুবর্ষী শস্য ও গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ:

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি (Seasonal Growth) শুরুর পূর্বে শিকড় অঞ্চলে (Root Zone) উল্লিখিত মাত্রায় প্রয়োগ করুন। জিংকের তীব্র অভাব দেখা দিলে ১০-১৫ দিন পর অল্প পরিমাণ (বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারো সাথে কথা বলে ফসলের অবস্থা অনুযায়ী পরিমাণ নিশ্চিত করে) লিবরেল ® জিংক পুনরায় প্রয়োগ করা যেতে পারে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: আইএমপি-৪৪৮০।

প্যাক সাইজ: ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।