টেকোরেল™ ১৮.৫ এসসি কি?
টেকোরেল™ ১৮.৫ এসসি এফএমসি কর্তৃক তৈরি একটি নতুন প্রজন্মের স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক। এর সক্রিয় উপাদান ‘রিন্যাক্সিপাইর’ (Rynaxypyr) ‘অ্যানথ্রানিলিক ডায়ামাইডস’ (Anthranilic Diamides) নামক রসায়নের একটি নতুন শ্রেণী থেকে এসেছে। এটি পোকার রায়ানোডিন রিসেপ্টরের উপর বিশেষভাবে কাজ করে। এর প্রতি লিটারে ১৮৫ গ্রাম সক্রিয় উপাদান ‘ক্লোরেন্ট্রানিলিপ্রোল’ রয়েছে।
টেকোরেল™ ১৮.৫ এসসি কেন ব্যবহার করবেন?
টেকোরেল™ ১৮.৫ এসসি ভুট্টা, সয়াবিন, মুগডালসহ বিভিন্ন ফসলের পড ছিদ্রকারী পোকা দমনে কার্যকরী।
এটি একটি কার্যকর স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক।
টেকোরেল™ ১৮.৫ এসসি পানিতে সহজে মিশে যায় এবং স্প্রে করার উপযোগী।
একবার ব্যবহারে দীর্ঘ সময় ফসলকে পোকার আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ভুট্টা | ফল আর্মি ওয়ার্ম | ০.৫ মিলি / লিটার পানি | ১০০ মিলি | ৫ মিলি |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্যাক সাইজ: ১০ মিলি।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৭০৫২।








































































