Automida® 70 WDG
Insecticides

Automida® 70 WDG

Crops

Paddy Tea

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি কি?

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি অন্তর্বাহী (Systemic) গুণসম্পন্ন ‘অর্গানোফসফরাস’ শ্রেণীর কীটনাশক ‘এসিফেট’ এবং স্পর্শক, পাকস্থলীয় ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন ‘নিয়োনিকোটিনয়েড’ শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক ‘ইমিডাক্লোপ্রিড’-এর সমন্বয়ে তৈরি। এর প্রতি কেজিতে ৪৫০ গ্রাম ‘এসিফেট’ এবং ২৫০ গ্রাম ‘ইমিডাক্লোপ্রিড’ সক্রিয় উপাদান রয়েছে।

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি কেন ব্যবহার করবেন?

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন কীটনাশক, যা পানিতে সহজে দ্রবীভূত হয়।

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি-তে দুটি কীটনাশকের কার্যকারিতা একসাথে পাওয়া যায়, ফলে এটি বিভিন্ন ধরনের পোকা সফলভাবে দমন করতে পারে।

এটি চর্বণকারী পোকা (Chewing Insect) এবং চোষক পোকা (Sucking Insect) দমনে বিশেষভাবে কার্যকরী।

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানবাদামী গাছ ফড়িং১ কেজি / হেক্টর৪০০ গ্রাম২০ গ্রাম
চামশা৫০০ গ্রাম / হেক্টর২০০ গ্রাম১০ গ্রাম

ব্যবহারবিধি:

ভালো ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত পরিমাণ অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি ছোট পাত্রে নিয়ে অল্প পানিতে ভালোভাবে গুলে ‘লেই’ তৈরি করতে হবে। এরপর সেই লেই স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।

সাবধানতা:

ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৩৭৯৫।

প্যাক সাইজ: ৫০ গ্রাম এবং ১০ গ্রাম।