এনফিউজ™ ৪ জি কি?
এনফিউজ™ ৪ জি একটি নতুন প্রজন্মের স্পর্শক ও অন্তর্বাহী গুণসম্পন্ন দানাদার কীটনাশক। এর প্রতি কেজিতে ৪ গ্রাম সক্রিয় উপাদান ‘ক্লোরেনট্রানিলিপ্রোল’ রয়েছে।
এনফিউজ™ ৪ জি কিভাবে কাজ করে?
এনফিউজ™ ৪ জি পোকার পেশী কোষে সঞ্চিত ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে এর সংস্পর্শে আসার পর পোকা অবশ (Paralysed) হয়ে যায় এবং পরবর্তীতে মারা যায়।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি |
|---|---|---|---|
| ধান | মাজরা পোকা | ১০ কেজি / হেক্টর | ৪ কেজি |
ব্যবহারবিধি:
ধান: ধানের চারা রোপণের ১৫-৩০ দিনের মধ্যে অনুমোদিত মাত্রায় এনফিউজ™ ৪ জি প্রয়োগ করুন। যেহেতু এটি দানাদার কীটনাশক, তাই দানা ভেজানোর জন্য জমিতে পরিমিত পরিমাণ পানি থাকতে হবে অথবা প্রয়োজনে সেচ দিতে হবে। প্রয়োগের পর জমির পানি ৫-৭ দিন ধরে রাখুন।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্যাক সাইজ: ১ কেজি।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৬৩০১।








































































