ইউকন* ৫৫ ডব্লিউডিজি কি?
ইউকন* ৫৫ ডব্লিউডিজি একটি অংকুরোদগমোত্তর (Early Post-emergence) ও সিলেক্টিভ ধরনের আগাছানাশক। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম ‘এট্রাজিন’ এবং ৫০ গ্রাম ‘মেসোট্রিয়ন’ সক্রিয় উপাদান রয়েছে।
ইউকন* ৫৫ ডব্লিউডিজি কিভাবে কাজ করে?
ইউকন* ৫৫ ডব্লিউডিজি সিস্টেমিক গুণসম্পন্ন হওয়ায় প্রয়োগের পর অংকুরিত আগাছার পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার দেহে ছড়িয়ে পড়ে এবং কার্যকরভাবে আগাছা দমন করে।
| ফসল | আগাছার নাম | হেক্টর প্রতি | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ভুট্টা | আঙ্গুলী ঘাস, ক্ষুদে শ্যামা, কাটানটে, মুথা, চাপড়া ঘাস, বড় চুচা, আমরুল শাক | ২ কেজি | ৮০০ গ্রাম | ৪০ গ্রাম |
ব্যবহারবিধি:
অনুমোদিত মাত্রায় ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ৪০ গ্রাম ইউকন* ৫৫ ডব্লিউডিজি ভালোভাবে মিশিয়ে স্প্রে মিশ্রণ তৈরি করতে হবে। ভুট্টার বীজ বপনের পর আগাছা ৩-৪ পাতা অবস্থায় এবং জমিতে পর্যাপ্ত জো থাকা অবস্থায় আগাছার উপর স্প্রে করতে হবে।
ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো স্মরণ রাখতে হবে:
জমিতে সেচ দেওয়ার সময় বা চলমান পানিতে বালাইনাশক স্প্রে করা উচিত নয়।
ভালো ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করা উচিত।
স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল ভালোভাবে পরিষ্কার করা উচিত।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৭৬৫৫।
প্যাক সাইজ: ২৫০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































