Tiida*
PGR

Tiida*

Crops

Tomato

টীডা* কি?

টীডা* প্রাকৃতিক জৈব ‘ম্যাক্রোমলিকুলার’ যৌগসমূহের মিশ্রণ, যা মাটির উন্নয়ন, সারের কার্যক্ষমতা বৃদ্ধি, ফসলের স্ট্রেস প্রতিরোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যাবলীতে সহায়তা করে ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখে। এর প্রতি কেজিতে ১২০ গ্রাম সক্রিয় উপাদান ‘হিউমিক এসিড’ রয়েছে।

টীডা* কিভাবে কাজ করে?

টীডা* একটি বহুমুখী জৈব খনিজ উপাদান, যা মাটিতে জৈব পদার্থের গুণগতমান বজায় রেখে জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।

এটি মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।

মাটিতে বিদ্যমান নাইট্রোজেন ও আয়রনের সঠিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

বীজের অংকুরোদগম ক্ষমতা বৃদ্ধি করে।

উদ্ভিদের শিকড়ের বিকাশে সহায়তা করে।

উদ্ভিদকে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে।

উদ্ভিদের শারীরবৃত্তীয় বিপাকে অংশগ্রহণ করে কোষ বিভাজনের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

টীডা* সঠিকভাবে ব্যবহার করলে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি, ফুল ও ফল ঝরে যাওয়া কমানো এবং ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফসলঅনুমোদিত মাত্রাএকর প্রতিবিঘা প্রতি
টমেটো৩-৪ মিলি / লিটার পানি৬০০-৮০০ মিলি২০০-২৬৬ মিলি

ব্যবহারবিধি:

টীডা* গাছে স্প্রে করে, মাটিতে এবং সেচের পানির সাথে ব্যবহার করা যায়। এটি সারের সাথেও মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

ফসলে প্রথম প্রয়োগ চারা অবস্থায়, দ্বিতীয় প্রয়োগ বাড়ন্ত অবস্থায় এবং তৃতীয় প্রয়োগ ফুল বা ফল আসার কিছু সময় আগে বা পরে করা যেতে পারে।

এটি কোনো সার নয়; এটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা হরমোন।

জৈব উপাদানে সমৃদ্ধ হওয়ায় সঠিকভাবে ব্যবহারে ফসল ও পরিবেশের উপর ক্ষতিকর প্রতিক্রিয়া কম থাকে।

ফসল কর্তনের পর কোনো কৃষিজ পণ্য, ফল বা সবজি পাকানো বা সংরক্ষণের জন্য টীডা* ব্যবহার করা যাবে না।

সাবধানতা:

ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: আইএমপি-৮২৭৭।

প্যাক সাইজ: ১০০ মিলি এবং ৫০০ মিলি।