Pytaf® 50 WDG
Insecticides

Pytaf® 50 WDG

পাইটাফ ® ৫০ ডব্লিউ ডি জি কি?

পাইটাফ ® ৫০ ডব্লিউ ডি জি পানিতে দ্রবণীয়, স্পর্শক, পাকস্থলীয় ও অন্তর্বাহী গুণসম্পন্ন একটি নির্বাচিত কীটনাশক, যা হোমোপটেরা বর্গের পোকা সফলভাবে দমন করে। এছাড়াও এটি এন্টিফিডিং (Anti-feeding) ক্রিয়া প্রদর্শন করে। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম সক্রিয় উপাদান ‘পাইমেট্রোজিন’ রয়েছে।

পাইটাফ ® ৫০ ডব্লিউ ডি জি কিভাবে কাজ করে?

পাইটাফ ® ৫০ ডব্লিউ ডি জি প্রয়োগ করা গাছের রস পোকা একবার গ্রহণ করলে পোকা খাবার গ্রহণ বন্ধ করে দেয়। ফলে পরবর্তীতে পোকা মারা যায়।

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানবাদামী গাছ ফড়িং (BPH)৩০০ গ্রাম / হেক্টর১২০ গ্রাম৬ গ্রাম

ব্যবহারবিধি:

প্রতি ১০ লিটার পানির সাথে উল্লিখিত মাত্রায় পাইটাফ ® ৫০ ডব্লিউ ডি জি ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন। বাদামী গাছ ফড়িং (BPH) আক্রান্ত ধান ক্ষেতে প্রথমে জমির চারপাশে এবং পরবর্তীতে সম্পূর্ণ ক্ষেতে গাছের গোড়ার অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।

সাবধানতা:

ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৩৭৯৬।

প্যাক সাইজ: ১২০ গ্রাম এবং ৫০ গ্রাম।