Navara ® 28 SC product view 1
Navara ® 28 SC product view 2
Navara ® 28 SC product view 3
Navara ® 28 SC product view 4
Fungicides

Navara ® 28 SC

Crops

Paddy Mango

নাভারা ® ২৮ এসসি কি?

নাভারা ® ২৮ এসসি প্রতিরোধক, প্রতিকারক, রোগ দূরীকরণ ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক ‘এজোক্সিস্ট্রোবিন’ এবং প্রতিরোধক, প্রতিকারক ও উচ্ছেদক (ইরাডিক্যান্ট) ক্রিয়াসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক ‘সিপ্রোকোনাজল’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ২০০ গ্রাম ‘এজোক্সিস্ট্রোবিন’ এবং ৮০ গ্রাম ‘সিপ্রোকোনাজল’ সক্রিয় উপাদান রয়েছে।

নাভারা ® ২৮ এসসি কিভাবে কাজ করে?

নাভারা ® ২৮ এসসি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। রোগের আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। রোগের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়ার মাধ্যমে রোগ দূরীকরণ এবং ইরাডিক্যান্ট ক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টিকারী ছত্রাক ধ্বংস করে। এছাড়া ট্রান্সল্যামিনার ক্রিয়ার কারণে স্প্রে করার পর এটি পাতার উপরিভাগ থেকে নিচের ভাগে সহজেই পরিবাহিত হয়, ফলে পাতার উভয় পাশের রোগজীবাণু কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়।

ফসলরোগের নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধানসিথ ব্লাইট, ব্লাস্ট৭৫০ মিলি / হেক্টর৩০০ মিলি১৫ মিলি
আমএনথ্রাকনোজ১ মিলি / লিটার পানিপ্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন।

ব্যবহারবিধি: ধান ফসলে মৌসুমে ২–৩ বার প্রয়োগ করুন। প্রথম প্রয়োগ ধানের চারা রোপণের ৩০–৪০ দিনের মধ্যে (সর্বোচ্চ কুশি বা Tillering অবস্থায়), দ্বিতীয় প্রয়োগ ৫৫–৬০ দিনের মধ্যে (থোড় অবস্থায়) এবং তৃতীয় প্রয়োগ ধানের দুধ (Milking) অবস্থায় করতে হবে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪৬৯৬।

প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।