সলুবোর ® বোরন কি?
সলুবোর ® বোরন আমেরিকা থেকে আমদানিকৃত ক্যালিফোর্নিয়ার ইউ.এস. বোরাক্স ইনকর্পোরেশন কর্তৃক প্রস্তুতকৃত পানিতে দ্রুত ও সম্পূর্ণ দ্রবণীয় বোরন সার। অধিক ফলন ও উন্নতমানের ফসল পেতে গাছের জন্য প্রয়োজনীয় গৌণ পুষ্টি উপাদান (Micronutrient) ‘বোরন’ এতে রয়েছে।
সলুবোর ® বোরন কেন ব্যবহার করবেন?
সলুবোর ® বোরন ধান ও গমের চিটা রোধে সহায়তা করে এবং ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখে।
ভুট্টার মোচায় সঠিকভাবে দানা গঠনে সহায়তা করে এবং ফলন বৃদ্ধি করে।
সরিষা, তিল, সয়াবিন ও সূর্যমুখীর ফুল ঝরা, ফুল পচন, পাতা কোঁকড়ানো ও শিকড়ের বিকৃতি রোধে সহায়তা করে এবং দানায় তেলের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে।
ফুলকপির বাদামী ক্ষত, বাঁধাকপির ফাঁপা কাণ্ড এবং টমেটো, আলু, মিষ্টিকুমড়া, পেঁপে, বাদাম, আমসহ বিভিন্ন সবজি ও ফলের ফেটে যাওয়া ও আকৃতিগত বিকৃতি রোধে সহায়তা করে।
পেঁয়াজ ও রসুনের আকার বৃদ্ধিতে এবং বিভিন্ন ধরনের ফুলের বিকৃতি রোধ, বৃদ্ধি ও রং উজ্জ্বল করতে সহায়তা করে।
প্রয়োগের সময়:
ধান ও গমের শীষ, ভুট্টার মোচা এবং তুলা, সরিষা, সূর্যমুখী, শিম ও ডাল জাতীয় ফসল, ফুলকপি, গোলাপ, গাঁদাসহ অন্যান্য ফুল: ফসলে ফুল আসার পূর্বে প্রথম স্প্রে করতে হবে।
আখ ও বিভিন্ন শাক-সবজি: গাছের বাড়ন্ত পর্যায়ে পাতায় প্রথম স্প্রে করতে হবে অথবা বীজ বপনের সময় অন্যান্য সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করা যাবে।
আমের মুকুল, লিচু, পেয়ারা, লেবু জাতীয় ফল, পেঁপে ও কলাগাছ: আমের মুকুল, আনারস, লিচু, পেয়ারা ও লেবু জাতীয় ফলে ফুল আসার পূর্বে প্রথম স্প্রে করতে হবে। পেঁপে ও কলাগাছ লাগানোর সময় অন্যান্য সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করা যেতে পারে।
| ফসল | মাটিতে প্রয়োগের ক্ষেত্রে (একর প্রতি) | পাতায় প্রয়োগের ক্ষেত্রে (১০ লিটার পানিতে) |
|---|---|---|
| ধান ও গমের শীষ, ভুট্টার মোচা এবং তুলা, সরিষা, সূর্যমুখী, শিম ও ডাল জাতীয় ফসল, ফুলকপি, গোলাপ, গাঁদাসহ অন্যান্য ফুল | ২ কেজি | ১০-১৫ গ্রাম |
| আখ, বিভিন্ন শাক-সবজি | ২ কেজি | ১০-১৫ গ্রাম |
| আমের মুকুল, লিচু, পেয়ারা, লেবু জাতীয় ফল, পেঁপে, কলাগাছ | ২ কেজি | ১০-১৫ গ্রাম |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: আইএমপি-৬২৪৭।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।








































































