Fiesta® Z-78 (Zineb)
Fungicides

Fiesta® Z-78 (Zineb)

Crops

Paddy PotatoChilliOnionMustardCarrotRadish

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) কি?

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) ‘ডাইথায়োকার্বামেট’ শ্রেণির একটি প্রতিরোধক গুণসম্পন্ন পাউডারজাতীয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘জিংক ইথিলিন বিস ডাইথায়োকার্বামেট’ রয়েছে।

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) কেন ব্যবহার করবেন?

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব)-এ ২০% আয়নিক জিংক এবং ১%-এর বেশি নাইট্রোজেন রয়েছে। তাই এটি উদ্ভিদের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি জিংক ও নাইট্রোজেনের ঘাটতি পূরণে সহায়তা করে।

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) প্রতিরোধক হিসেবে ফসলে ব্যবহার করলে ফসল সতেজ থাকে এবং পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে।

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) ব্যবহারে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে যেসব ফসলে জিংকের চাহিদা বেশি, সেসব ফসলে এটি অত্যন্ত উপকারী।

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) অধিকাংশ শাকসবজি ও ফসলের বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর।

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) বীজতলার ঢলে পড়া রোগসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণ করে। এটি জিংকের অভাবে ধানের চারা হলুদ হয়ে যাওয়া এবং বিভিন্ন ছত্রাকের আক্রমণে পাতা বিবর্ণ হয়ে যাওয়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রয়োগমাত্রা

ফসলরোগের নামপ্রয়োগমাত্রা
(স্প্রে করার ক্ষেত্রে)
একর প্রতি৫ শতক জমির জন্য
(১০ লিটার পানিতে)
মাটিতে প্রয়োগের ক্ষেত্রে
আলুলেইট ব্লাইট২–৩ গ্রাম / লিটার পানি৪০০–৬০০ গ্রাম২০–৩০ গ্রাম৫০০ গ্রাম / বিঘা
মরিচ, পেঁয়াজ ও রসুনগোড়া পচা ও পাতার দাগ রোগ২–৩ গ্রাম / লিটার পানি৪০০–৬০০ গ্রাম২০–৩০ গ্রাম৫০০ গ্রাম / বিঘা
সরিষা ও মসুরপাতার দাগ রোগ২–৩ গ্রাম / লিটার পানি৪০০–৬০০ গ্রাম২০–৩০ গ্রাম৫০০ গ্রাম / বিঘা
গাজর, মুলা, ধনেপাতা ও অন্যান্য শাকসবজিপাতার দাগ রোগ২–৩ গ্রাম / লিটার পানি৪০০–৬০০ গ্রাম২০–৩০ গ্রাম৫০০ গ্রাম / বিঘা
ধানবাদামী দাগ রোগ২–৩ গ্রাম / লিটার পানি৪০০–৬০০ গ্রামধানের চারা লাগানোর ১৫–২৫ দিনের মধ্যে ইউরিয়া সারের সঙ্গে বিঘাপ্রতি ২০০–৩০০ গ্রাম হারে ব্যবহার করুন।

ব্যবহারবিধি

ফিয়েস্তা জেড®-৭৮ (জিনেব) ফসলের পাতায় স্প্রে এবং মাটিতে প্রয়োগ—উভয়ভাবেই ব্যবহার করা যায়। এটি ফসলের সতেজতা বাড়াতে, গাছের দ্রুত বৃদ্ধি এবং পাতার গাঢ় সবুজ বর্ণ বজায় রাখতে সহায়তা করে। এর ব্যবহারে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৮০৫।

প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১০০ গ্রাম।