নিয়ন ® ৭০ ডব্লিউ জি কি?
নিয়ন ® ৭০ ডব্লিউ জি নির্দিষ্ট কিছু ফসলের আগাছা দমনে কার্যকরী সিলেকটিভ অন্তর্বাহী (Systemic) আগাছানাশক। এর প্রতি কেজিতে ৭০০ গ্রাম সক্রিয় উপাদান ‘মেট্রিবুজিন’ রয়েছে।
নিয়ন ® ৭০ ডব্লিউ জি কেন ব্যবহার করবেন?
নিয়ন ® ৭০ ডব্লিউ জি আগাছা জন্মানোর পূর্বে (Pre-emergence) এবং আগাছা জন্মানোর পরে (Post-emergence)—উভয় সময়েই জমিতে ব্যবহার করা যায়।
নিয়ন ® ৭০ ডব্লিউ জি অধিকাংশ ঘাসজাতীয় এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছা সফলভাবে দমন করে।
নিয়ন ® ৭০ ডব্লিউ জি কিভাবে কাজ করে?
নিয়ন ® ৭০ ডব্লিউ জি মাটিতে স্প্রে করার পর এর সক্রিয় উপাদান ‘মেট্রিবুজিন’ আগাছার শিকড় ও পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ফলে আগাছা প্রথমে হলুদ এবং পরবর্তীতে কালো হয়ে মারা যায়।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | আগাছা | ৭৫০ গ্রাম / হেক্টর | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
| ভুট্টা | বথুয়া, শাকনটে, কানাইবাঁশী, হেলেঞ্চা | ৭৫০ গ্রাম / হেক্টর | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
| ইক্ষু | আগাছা | ১.৫ কেজি / হেক্টর | ৬০০ গ্রাম | ৩০ গ্রাম |
| আনারস | আগাছা | ১.২৫ কেজি / হেক্টর | ৫০০ গ্রাম | ২৫ গ্রাম |
ব্যবহারবিধি:
আলু ও ভুট্টা: জমিতে আলু ও ভুট্টার বীজ রোপণের ৩-৬ দিনের মধ্যে অথবা আগাছার ২-৩ পাতা অবস্থায় উল্লিখিত মাত্রায় নিয়ন ® ৭০ ডব্লিউ জি স্প্রে করুন।
ইক্ষু: ইক্ষুর সেট বা কাণ্ডবীজ বসানোর ৩-৬ দিনের মধ্যে অথবা আগাছার ২-৪ পাতা অবস্থায় উল্লিখিত মাত্রায় নিয়ন ® ৭০ ডব্লিউ জি স্প্রে করুন।
জমিতে ফসল থাকা অবস্থায় স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে যেন স্প্রে মিশ্রণ সরাসরি ফসলের উপর না পড়ে।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১০২৩।
প্যাক সাইজ: ৫০ গ্রাম।








































































