AC 1312 : Hybrid (F1) Tomato Seed

AC 1312 : Hybrid (F1) Tomato Seed

এসি ১৩১২ কি?

এসি ১৩১২ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) টমেটো বীজ।

এসি ১৩১২ বপনের উপকারিতা:

এসি ১৩১২ হাইব্রিড জাতের টমেটো গাছ মাঝারি আকারের হয়। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এ জাতের ফলন বেশি। ফল পাকার পরও শক্ত থাকে, ফলে পরিবহণে সুবিধা হয় এবং তুলনামূলকভাবে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:

বিষয়বিস্তারিত
বপনের সময়জুন-জানুয়ারি (বর্ষাকাল-শীতকাল); তবে সারা বছর চাষ করা যায়
ফলের রঙআকর্ষণীয় উজ্জ্বল লাল
ফলের আকৃতিগোলাকার ও সম-আকৃতির
ফলের ওজন৯০-১১০ গ্রাম
ফল সংগ্রহচারা গজানোর ৬৫-৭০ দিন পর
সহনশীলতাপাতা কুঁকড়ানো রোগ (TYLCV) ও ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ (Bacterial Wilt)-এর প্রতি হালকা সহনশীল

বিশেষ দ্রষ্টব্য:

জমিতে বীজ বপনের সময় অবশ্যই সুপারিশকৃত নিয়ম ও সঠিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করুন।