পানিডা ® ৩৩ ইসি কি?
পানিডা ® ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা দমনে একটি কার্যকরী নির্বাচিত (Selective) আগাছানাশক, যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয়। এটি আগাছার শিকড় ও পাতার মাধ্যমে শোষিত হয়ে কার্যকরভাবে আগাছা দমন করে। এর প্রতি লিটারে ৩৩০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেন্ডিমেথালিন’ রয়েছে।
পানিডা ® ৩৩ ইসি কিভাবে কাজ করে?
আগাছা জন্মানোর আগে (Pre-emergence) মাটিতে স্প্রে করা হলে আগাছার বীজ অংকুরোদগমের সময় এটি মূল ও কচিপাতার মাধ্যমে শোষিত হয় এবং আগাছার কোষ বিভাজন (Cell Division) ও কোষ দীর্ঘায়তকরণ (Cell Elongation) প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ফলে অংকুরোদগমের সময় সদ্য গজানো আগাছা মারা যায়।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য |
|---|---|---|---|---|
| আলু | আগাছা | ২ লিটার / হেক্টর | ৮০০ মিলি | ৪০ মিলি (২০ লিটার পানিতে) |
| পেঁয়াজ, রসুন | আগাছা | ২ লিটার / হেক্টর | ৮০০ মিলি | ৪০ মিলি (২০ লিটার পানিতে) |
| ধান | আগাছা | ২.৫ লিটার / হেক্টর | ১ লিটার | ৫০ মিলি (১০ লিটার পানিতে) |
ব্যবহারবিধি:
আলু: আলুর বীজ লাগানোর ০-৪ দিনের মধ্যে পানিডা ® ৩৩ ইসি জমিতে স্প্রে করতে হবে। স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ বা রসুনের বীজ লাগানোর ০-৩ দিনের মধ্যে পানিডা ® ৩৩ ইসি জমিতে স্প্রে করতে হবে। স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
তামাক: তামাকের সাকার অপসারণেও পানিডা ® ৩৩ ইসি ব্যবহার করা যেতে পারে।
বিশেষ নির্দেশনা:
পানিডা ® ৩৩ ইসি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে।
জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে। শস্যের অবশিষ্টাংশ বা মাটির ঢেলা যথাসম্ভব ছোট করতে হবে। জমি সমতল হলে ভালো ফল পাওয়া যাবে।
জমিতে এমনভাবে আগাছানাশক স্প্রে করতে হবে যেন জমির উপর সঠিকভাবে আগাছানাশকের একটি সমান স্তর সৃষ্টি হয়।
ভালো ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।
পানিডা ® ৩৩ ইসি স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। এছাড়া বৃষ্টির পরেও এটি স্প্রে করা যেতে পারে।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৯৪১।
প্যাক সাইজ: ৪০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।








































































