হ্যামার* ২৪ ইসি কি?
হ্যামার* ২৪ ইসি এফএমসি কর্পোরেশন, আমেরিকা কর্তৃক উদ্ভাবিত এবং ‘অ্যারাইল ট্রায়াজোলিনন’ পরিবারভুক্ত একটি অত্যাধুনিক আগাছানাশক। এর প্রতি লিটারে ২৪০ গ্রাম সক্রিয় উপাদান ‘কার্ফেনট্রাইজোন-ইথাইল’ রয়েছে।
হ্যামার* ২৪ ইসি কেন ব্যবহার করবেন?
হ্যামার* ২৪ ইসি একটি স্পর্শক্রিয়াসম্পন্ন অঙ্কুরোদগমোত্তর আগাছানাশক।
হ্যামার* ২৪ ইসি-এর মূল উপাদান ‘কার্ফেনট্রাইজোন-ইথাইল’, যা অত্যন্ত স্বল্প মাত্রায় ধান, গম ও আলু ক্ষেতের প্রশস্ত পাতাবিশিষ্ট ও সেজ জাতীয় আগাছা সফলভাবে দমন করে।
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | শুসনি, চেঁচড়া, মুথা, পানিকচু, ঝিলমরিচ | ১০৪ মিলি / হেক্টর | ৪২ মিলি | ২.০৮ মিলি |
| আলু | বথুয়া, বনকপি, নটেশাক | ১০৪ মিলি / হেক্টর | ৪২ মিলি | ২.০৮ মিলি |
| গম | বথুয়া, বনপালং, মুথা | ১০৪ মিলি / হেক্টর | ৪২ মিলি | ২.০৮ মিলি |
ব্যবহারবিধি:
ধান: ধানের চারা রোপণের ১৫-২০ দিনের মধ্যে, যখন আগাছা ৩-৪ পাতা অবস্থায় থাকে, তখন হ্যামার* ২৪ ইসি স্প্রে করুন। ৫ মিলি হ্যামার* ২৪ ইসি ১৪-১৫ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ১২ শতক জমির আগাছার গায়ে সরাসরি স্প্রে করুন।
আলু: আলু লাগানোর ৫-৭ দিন পর, আলু গাছ গজানোর আগে, প্রতি স্প্রে মেশিনে ১৪-১৫ লিটার পানিতে ৫ মিলি হ্যামার* ২৪ ইসি ভালোভাবে মিশিয়ে ১২ শতক জমির আগাছার গায়ে স্প্রে করতে হবে।
গম: গমের বীজ বোনার ২০-২৫ দিন পর একই মাত্রায় হ্যামার* ২৪ ইসি স্প্রে করতে হবে। এ সময় লক্ষ্য রাখতে হবে যেন মিশ্রণ দ্বারা সমস্ত আগাছা ভালোভাবে ভিজে যায়।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১০৫৮।
প্যাক সাইজ: ১০০ মিলি, ২৫ মিলি এবং ১৪ মিলি।








































































