তুন্দ্রা ® ২০ এস পি কি?
তুন্দ্রা ® ২০ এস পি একটি স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন ‘নিয়োনিকোটিনয়েড’ শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক, যার মধ্যে ‘ট্রান্সল্যামিনার’ ক্রিয়া বিদ্যমান। এর প্রতি কেজিতে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ‘অ্যাসিটামিপ্রিড’ রয়েছে।
তুন্দ্রা ® ২০ এস পি কেন ব্যবহার করবেন?
তুন্দ্রা ® ২০ এস পি একটি সিস্টেমিক কীটনাশক। এতে ট্রান্সল্যামিনার ক্রিয়া থাকার ফলে পাতার উপরের কোষ ভেদ করে পাতার নিচে অবস্থানকারী পোকার ডিম ও নিম্ফ দমনে কার্যকরী।
তুন্দ্রা ® ২০ এস পি চোষক পোকা (Sucking Pest) যেমন সাদা মাছি, এফিড, জেসিড ও মশা দমনে অত্যন্ত কার্যকরী।
এটি সাদা মাছির ডিম, নিম্ফ এবং পূর্ণবয়স্ক পোকা দমনে কার্যকরী, কারণ এর মধ্যে ডিম্বাণুনাশক (Ovicidal) ক্রিয়া বিদ্যমান।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| তুলা | সাদা মাছি | ২৫০ গ্রাম / হেক্টর | ১০০ গ্রাম | ৫ গ্রাম |
| তুলা | জাব পোকা এবং জেসিড | ১২৫ গ্রাম / হেক্টর | ৫০ গ্রাম | ২.৫ গ্রাম |
| শিম | জাব পোকা | ১ গ্রাম / লিটার পানি | - | ১০ লিটার পানিতে ১০ গ্রাম ভালোভাবে মিশিয়ে পুরো গাছে স্প্রে করুন |
| চা | মশা | ২৫০ গ্রাম / হেক্টর | ১০০ গ্রাম | ৫ গ্রাম |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-১১২৮।
প্যাক সাইজ: ৫০ গ্রাম এবং ১০ গ্রাম।








































































