ক্রুজ* ২৫ এসসি কি?
ক্রুজ* ২৫ এসসি অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। প্রতি লিটার ক্রুজ* ২৫ এসসি-এ ‘প্যাকলোবিউট্রাজোল’ নামক ২৫০ গ্রাম সক্রিয় উপাদান বিদ্যমান, যা অত্যন্ত শক্তিশালী, কার্যকরী এবং সিস্টেমিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের উপকারিতা
ক্রুজ* ২৫ এসসি আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য (Alternative Bearing) পরিবর্তন করে প্রতি বছর ফল ধারণে সহায়তা করে। এর ফলে আমের উৎপাদন বৃদ্ধি পায় এবং আম চাষীরা অধিক লাভবান হন।
এটি আম গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করে এবং পর্যায়ক্রমিক ফল ধারণের বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে প্রতি বছর ফল উৎপাদনে সহায়তা করে।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের সঠিক সময়
ফল সংগ্রহের পর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অথবা ফুল আসার ৯০ থেকে ১২০ দিন পূর্বে ক্রুজ* ২৫ এসসি প্রয়োগ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ফল পাকানোর জন্য ক্রুজ* ২৫ এসসি ব্যবহৃত হয় না।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের বিশেষ নির্দেশনা
- ভালো ফলাফল পেতে সঠিকভাবে বাগান ব্যবস্থাপনা ও গাছের পরিচর্যা করতে হবে।
- রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা ছেঁটে ফেলতে হবে এবং প্রয়োজনমতো সেচ দিতে হবে।
- পানির ঘাটতি অবস্থায় ক্রুজ* ২৫ এসসি প্রয়োগ করা যাবে না।
- পর্যাপ্ত পরিমাণে সঠিক জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।
- প্রথমবার সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়বার জুন মাসে প্রয়োজনীয় সার সঠিক নিয়মে ও মাত্রায় প্রয়োগ করতে হবে।
- ১২ বছরের কম অথবা ৫০ বছরের বেশি বয়সের আম গাছে প্রয়োগ করা যাবে না।
- রোগাক্রান্ত গাছে প্রয়োগ করা যাবে না।
- যেখানে ক্রুজ* ২৫ এসসি ব্যবহার করা হয়েছে, সেই স্থানে নতুন গাছ রোপণ করা যাবে না।
- ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং অন্য কোনো রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না।
| ফসলের নাম | গাছের বয়স ও পরিমাণ (প্রতি লিটার পানিতে) |
|---|---|
| আম |
১২–১৫ বছর : ১৫ মিলি ১৬–২৫ বছর : ২৫ মিলি ≥ ২৫ বছর : ২৫–৪০ মিলি |
ব্যবহারবিধি: আম সংগ্রহের পর গাছের ডালপালা ভালোভাবে ছাঁটাই করতে হবে। গাছের গোড়া থেকে ৪–৫ ফুট দূরে চারদিকে ৩–৪ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে অনুমোদিত মাত্রা অনুযায়ী পানিতে মিশিয়ে নালায় সমানভাবে প্রয়োগ করতে হবে।
ক্রুজ* ২৫ এসসি-এর স্পেসিফিকেশন
| ভৌত অবস্থা | পি এইচ | বর্ণ | দ্রবণীয়তা | কার্যকরী উপাদান |
|---|---|---|---|---|
| তরল | ৬.৫–৮.০ | হালকা ধূসর (অফ হোয়াইট) | পানিতে দ্রবণীয় | প্যাকলোবিউট্রাজোল |
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: আইএমপি-৮১৯৫।
প্যাক সাইজ: ১ লিটার, ৫০০ মিলি এবং ১০০ মিলি।








































































