নাইট্রো™ ৫০৫ ইসি কি?
নাইট্রো™ ৫০৫ ইসি একটি স্পর্শক, পাকস্থলীয় ও শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন ‘অর্গানোফসফরাস’ এবং ‘সিনথেটিক পাইরিথ্রয়েড’ শ্রেণীর দুটি কীটনাশকের মিশ্রণে তৈরি একটি শক্তিশালী তরল কীটনাশক। এর প্রতি লিটারে ৫০০ গ্রাম ‘ক্লোরপাইরিফস’ এবং ৫০ গ্রাম ‘সাইপারমেথ্রিন’ সক্রিয় উপাদান রয়েছে। এই দুটি সক্রিয় উপাদানের কার্যকারিতা নাইট্রো™ ৫০৫ ইসিতে সমন্বিতভাবে পাওয়া যায়।
নাইট্রো™ ৫০৫ ইসি কেন ব্যবহার করবেন?
নাইট্রো™ ৫০৫ ইসি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন তরল কীটনাশক।
নাইট্রো™ ৫০৫ ইসিতে দুটি কীটনাশকের কার্যকারিতা সমন্বিতভাবে পাওয়া যায় বলে এটি বিভিন্ন প্রজাতির পোকা দমনে কার্যকরী।
নাইট্রো™ ৫০৫ ইসি খুব অল্প মাত্রায় প্রয়োগ করেই কার্যকর ফলাফল পাওয়া যায়, ফলে ব্যবহার খরচ তুলনামূলকভাবে কম পড়ে।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | এফিড | ১ মিলি / লিটার পানি | ২০০ মিলি | ১০ মিলি |
| তুলা | এফিড, জেসিড ও সাদা মাছি | ৬০০ মিলি / হেক্টর | ২৪০ মিলি | ১২ মিলি |
| সুগার বিট | ক্যাটারপিলার বা বিছা | ৪.৫০ লিটার / হেক্টর | ১.৮০ লিটার | ৯০ মিলি |
| চা | উই পোকা | ৪ লিটার / হেক্টর | ১.৬০ লিটার | ৮০ মিলি |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১১৩৮।
প্যাক সাইজ: ১ লিটার, ৫০০ মিলি, ২৫০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।








































































