ট্রুপার * ৭৫ ডব্লিউ পি কি?
ট্রুপার * ৭৫ ডব্লিউ পি একটি অন্তর্বাহী ক্রিয়াসম্পন্ন এবং দীর্ঘকালীন রোগ নিয়ন্ত্রণকারী ছত্রাকনাশক। এটি ধান গাছের পাতা ও মূলের মাধ্যমে শোষিত হয়ে রসের সঙ্গে বাহিত হয়ে দ্রুত গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ধানের ব্লাস্ট (Blast) রোগ নিয়ন্ত্রণ করে। এর প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘ট্রাইসাইক্লাজোল’ রয়েছে।
ট্রুপার * ৭৫ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
ট্রুপার * ৭৫ ডব্লিউ পি স্প্রে করার পর অন্তর্বাহী ক্রিয়াশীলতার কারণে ধান গাছের পাতা ও মূলের মাধ্যমে শোষিত হয়ে দ্রুত গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে।
জমিতে ব্লাস্ট (Blast) রোগের আক্রমণ হওয়ার পূর্বে অর্থাৎ প্রতিরোধক স্প্রে হিসেবে ব্যবহার করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের শরীরে প্রবেশ করতে দেয় না। ফলে ধান গাছ ব্লাস্ট রোগে আক্রান্ত হতে পারে না।
জমিতে ব্লাস্ট (Blast) রোগের সংক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে এটি ছত্রাকের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত করে। ফলে নতুন করে রোগের আক্রমণ বা রোগের লক্ষণ তৈরি হয় না।
ট্রুপার * ৭৫ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?
ট্রুপার * ৭৫ ডব্লিউ পি ব্লাস্ট রোগ থেকে ধানকে দীর্ঘ সময় সুরক্ষা প্রদান করে। এ কারণে বিশ্বের অনেক দেশেই ধানের ব্লাস্ট (Blast) রোগ দমনের জন্য এটি ব্যবহৃত হয়।
প্রতিরোধক হিসেবে ট্রুপার * ৭৫ ডব্লিউ পি ব্যবহার করলে এটি রোগের জীবাণুকে (ছত্রাক) গাছের ভেতরে প্রবেশ করতে দেয় না। সংক্রমণ পরিলক্ষিত হওয়ার পর প্রয়োগ করলে রোগজীবাণুর পুনঃসংক্রমণ প্রক্রিয়া বন্ধ করে।
প্রয়োগমাত্রা
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | লিফ ব্লাস্ট ও নেক ব্লাস্ট | ৪০০ গ্রাম / হেক্টর | ১৬০ গ্রাম | ৮ গ্রাম |
ব্যবহারবিধি
লিফ ব্লাস্ট: সাধারণত ধানের চারা লাগানোর ৩৫–৪০ দিনের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ টিলারিং অবস্থায় রোগ দেখা দেওয়ার পূর্বেই ট্রুপার * ৭৫ ডব্লিউ পি প্রথম স্প্রে করতে হবে।
নেক ব্লাস্ট: ধানের শীষ বের হওয়ার আগে অর্থাৎ কাইচথোড় অবস্থায় দ্বিতীয় স্প্রে এবং শীষের ৫% বের হলে প্রয়োজনে তৃতীয় স্প্রে করতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্যাক সাইজ: ১০০ গ্রাম, ৫০ গ্রাম এবং ২৫ গ্রাম।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৯৮৫।








































































