সানমেকটিন ® ১.৮ ইসি কি?
সানমেকটিন ® ১.৮ ইসি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন একটি কার্যকর স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক, মাকড়নাশক ও নেমাটোডনাশক। এর প্রতি লিটারে ১৮ গ্রাম সক্রিয় উপাদান ‘এবামেকটিন’ রয়েছে।
সানমেকটিন ® ১.৮ ইসি কেন ব্যবহার করবেন?
সানমেকটিন ® ১.৮ ইসি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন হওয়ায় সহজেই মাকড় দমন করতে সক্ষম।
সানমেকটিন ® ১.৮ ইসি পাতা সুড়ঙ্গ সৃষ্টিকারী পোকা (Leaf Miners) দমনেও কার্যকরী।
এটি ফসলের লাল মাকড় (Red Spider Mites) দমনে অত্যন্ত কার্যকরী।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| বেগুন | লাল মাকড় | ১.২ মিলি / লিটার পানি | - | ১০ লিটার পানিতে ১২ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
| চা | লাল মাকড় | ১.২৫ লিটার / হেক্টর | ৫০০ মিলি | ২৫ মিলি |
| ধান | বাদামী গাছ ফড়িং | ১ লিটার / হেক্টর | ৪০০ মিলি | ২০ মিলি |
| তুলা | বোলওয়ার্ম, জাবপোকা এবং জেসিড | ১.৫ লিটার / হেক্টর | ৬০০ মিলি | ৩০ মিলি |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১০৩৪।
প্যাক সাইজ: ৪০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।








































































