Venza® 3 WDG
Insecticides

Venza® 3 WDG

Crops

TeaBean

ভেনজা ® ৩ ডব্লিউডিজি কি?

ভেনজা ® ৩ ডব্লিউডিজি একটি স্পর্শক, পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন কীটনাশক যা ‘এবামেকটিন’ এবং ‘বেটা-সাইপারমেথ্রিন’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ১০ গ্রাম ‘এবামেকটিন’ ও ২০ গ্রাম ‘বেটা-সাইপারমেথ্রিন’-এর সক্রিয় উপাদান রয়েছে।

ভেনজা ® ৩ ডব্লিউডিজি কেন ব্যবহার করবেন?

আধুনিক ক্যামিকেলের মিশ্রণে তৈরি হওয়ায় এটি অত্যন্ত কার্যকর। ভেনজা ® ৩ ডব্লিউডিজি একটি স্পর্শক, পাকস্থলী ক্রিয়া ও ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন কার্যকর কীটনাশক। এটি পানিতে সহজে দ্রবণীয় ও সম্পূর্ণ স্প্রে উপযোগী। একবার ব্যবহারে ৩ (তিন) সপ্তাহ পর্যন্ত ফসলের ক্ষেত পোকামুক্ত রাখতে সহায়তা করে।

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য
শিমজাব পোকা০.৫ গ্রাম / লিটার পানি১০০ গ্রাম১০ লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন
চামশা১.২৫ কেজি / হেক্টর৫০০ গ্রাম২৫ গ্রাম

ব্যবহারবিধি: ভালো ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত মাত্রায় একটি ছোট পাত্রে নিয়ে অল্প পরিমাণ পানিতে গুলে ‘লেই’ তৈরি করুন। এরপর ‘লেই’ স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।

প্যাক সাইজ: ৩০০ গ্রাম, ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম।

রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৪০৮৬।