এসি ১৩০৪ কি?
এসি ১৩০৪ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) ফুলকপি বীজ।
এসি ১৩০৪ বপনের উপকারিতা:
এসি ১৩০৪ একটি উচ্চ ফলনশীল আগাম হাইব্রিড জাতের ফুলকপি। ফুলকপির মাথা কচি পাতা দিয়ে ঢাকা থাকে এবং এর গাঁথুনি অত্যন্ত চমৎকার। এই জাতের প্রতিটি ফুলকপির মাথা প্রায় একই আকৃতির হয় এবং মোলায়েম ও খেতে সুস্বাদু।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| বপনের সময় | জুলাই-সেপ্টেম্বর; তবে সারা বছর চাষ করা যায় |
| পাতা ও কার্ডের রঙ | পাতার রঙ সবুজ এবং কার্ড বা মাথার অংশ আকর্ষণীয় ধূসর-সাদা রঙের |
| কার্ডের ওজন | প্রায় ৫০০ গ্রাম |
| কার্ডের রঙ | উজ্জ্বল সাদা |
| ফলের ওজন | ৯০-১১০ গ্রাম |
| প্রথম সংগ্রহ | চারা গজানোর প্রায় ৫৫ দিন পর |
| সহনশীলতা | উচ্চ তাপমাত্রা, খরা ও বৃষ্টি সহনশীল। পাশাপাশি বিভিন্ন রোগ-বালাইয়ের প্রতিও উচ্চমাত্রায় সহনশীল |
বিশেষ দ্রষ্টব্য:
জমিতে বীজ বপনের সময় অবশ্যই সুপারিশকৃত নিয়ম ও সঠিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করুন।








































































