রেলোথ্রিন ® ১০ ইসি কি?
রেলোথ্রিন ® ১০ ইসি একটি স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন ‘সিনথেটিক পাইরিথ্রয়েড’ জাতীয় নন-সিস্টেমিক কীটনাশক। এছাড়াও এটি এন্টিফিডিং (Anti-feeding) ক্রিয়া প্রদর্শন করে। এর প্রতি লিটারে ১০০ গ্রাম সক্রিয় উপাদান ‘সাইপারমেথ্রিন’ রয়েছে।
রেলোথ্রিন ® ১০ ইসি কেন ব্যবহার করবেন?
রেলোথ্রিন ® ১০ ইসি অন্যান্য অনেক কীটনাশকের তুলনায় দ্রুত পোকা দমন করে।
রেলোথ্রিন ® ১০ ইসি স্প্রে করার পর পাতা দ্রুত শোষণ করে নেয়, ফলে বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না।
এটি আলোতে বেশ স্থায়িত্বশীল, ফলে এর কার্যকারিতা দীর্ঘস্থায়ী হয়।
খুব অল্প মাত্রায় কার্যকর হওয়ায় ব্যবহার খরচ তুলনামূলকভাবে কম পড়ে।
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| তুলা | বোলওয়ার্ম | ১.১২ লিটার / হেক্টর | ৪৫০ মিলি | ২২ মিলি |
| চা | মশা | ৫০০ মিলি / হেক্টর | ২০০ মিলি | ১০ মিলি |
| শিম | জাব পোকা | ১ মিলি / লিটার পানি | - | ১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
| আম | লিফ হপার | ১ মিলি / লিটার পানি | - | ১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-২২২।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি, ৫০ মিলি এবং ২৫ মিলি।








































































