Cervino™ 28 SL
Herbicides

Cervino™ 28 SL

Crops

TeaBanana

সারভিনো™ ২৮ এসএল কি?

সারভিনো™ ২৮ এসএল একটি নন-সিলেকটিভ, স্পর্শক গুণসম্পন্ন এবং অংকুরোদগমোত্তর আগাছানাশক। এর প্রতি লিটারে ২৮০ গ্রাম সক্রিয় উপাদান ‘গ্লুফোসিনেট অ্যামোনিয়াম’ রয়েছে।

সারভিনো™ ২৮ এসএল কেন ব্যবহার করবেন?

সারভিনো™ ২৮ এসএল বিভিন্ন ফসলের বর্ষজীবী ও বহুবর্ষজীবী চওড়া পাতা এবং সেজ জাতীয় আগাছাসহ বিভিন্ন ধরনের আগাছা দমনে অত্যন্ত কার্যকর।

এটি মূলত আগাছার পাতার মাধ্যমে শোষিত হয়ে পাতার উপরের অংশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এনজাইমের কার্যকারিতা ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে সারভিনো™ ২৮ এসএল স্প্রে করার পর ২–৭ দিনের মধ্যে আগাছা সম্পূর্ণরূপে মারা যায়।

প্রয়োগমাত্রা

ফসলআগাছার নামঅনুমোদিত মাত্রা৫ শতক জমির জন্য
(১০ লিটার পানিতে)
চাবোরেবিয়া ঘাস (B. hispida)
মুথা (C. rotundus)
বড় দুধিয়া (E. hispida)
চাপড়া (E. indica)
২৫.৫ লিটার / হেক্টর৫০ মিলি
কলাদূর্বা (C. dactylon)
বধুয়া (C. album)
৩ লিটার / হেক্টর৬০ মিলি

ব্যবহারবিধি

অনুমোদিত প্রয়োগমাত্রায় প্রয়োজনীয় পরিমাণ পরিষ্কার পানিতে সারভিনো™ ২৮ এসএল ভালোভাবে মিশিয়ে আগাছার সবুজ অংশের, যেমন—ডালপালা ও পাতার উপর ভালোভাবে স্প্রে করুন।

সতর্কতা

সারভিনো™ ২৮ এসএল সরাসরি কোনো ফসলের উপর প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র নির্ধারিত ফসলের ক্ষেতের আগাছা দমনের জন্য অনুমোদিত মাত্রায় ব্যবহার করুন।

সাবধানতা

ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৭৬৭৬।

প্যাক সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি।