Bleta-Q
Insecticides

Bleta-Q

Crops

MangoGuava

ব্লেটা – কিউ কি?

ব্লেটা – কিউ সব ফলের মাছি পোকা নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ফেরোমন টোপ। প্রতি টোপে সক্রিয় উপাদান হিসেবে ২.৫ গ্রাম বিশুদ্ধ মিথাইল ইউজিনল রয়েছে।

অনুমোদিত প্রয়োগমাত্রা

ফসলপোকার নামঅনুমোদিত মাত্রা
আম ও পেয়ারামাছি পোকা৮০ লিউর/হেক্টর

প্রয়োগের সময়: ফুল আসার আগে।

ফেরোমন ফাঁদ স্থাপন পদ্ধতি

  • প্রতি ৩ শতক পরিমাণ জমির জন্য ১টি টোপ যথেষ্ট।
  • প্রথমে প্লাস্টিক পাত্রের তিন-কোণা করে কাটা অংশের ভেতর মাঝ বরাবর ফেরোমন টোপটি তার বা গুনা দিয়ে ঝুলিয়ে দিতে হবে।
  • ফুল ও ফলের উচ্চতা বরাবর ফেরোমন ফাঁদটি শক্তভাবে খুঁটির সাথে বেঁধে দিতে হবে।
  • ফাঁদের ভেতর ডিটারজেন্ট অথবা সাবান মিশ্রিত পানি দিয়ে ১ ইঞ্চি নিচ বরাবর পরিপূর্ণ করে নিন।

ব্যবহারবিধি

জমিতে আইল থেকে ১০ ফুট ভিতরের দিকে, প্রতি ২০ ফুট দূরত্বে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি ৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ বা প্রতি বিঘা জমিতে ১১-১২টি ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি গাছে ১টি ফাঁদ ব্যবহার করতে হবে।

প্রতি ৩-৫ দিন পর পর পানি পরিবর্তন করে নতুন করে সাবান মিশ্রিত পানি দিতে হবে। একটি টোপ ৩ মাস কার্যকর থাকে।

মজুদ

ঠাণ্ডা, শুষ্ক ও ছায়াযুক্ত জায়গায় সংরক্ষণ করুন। শুধুমাত্র জমিতে প্রয়োগের সময় হলে প্যাকেট খুলুন, অন্যথায় খুলবেন না।

সাবধানতা

ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।

রেজিস্ট্রেশন নং: এসি (বায়ো)-১১১।