এ – লিউর কি?
প্রতি টোপে সক্রিয় উপাদান হিসেবে ২ গ্রাম বিশুদ্ধ কিউলিউর রয়েছে। এটি সকল কুমড়া গোত্রীয় ফসলের মাছি পোকা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
অনুমোদিত প্রয়োগমাত্রা
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা |
|---|---|---|
| করলা | কুমড়া গোত্রীয় ফসলের মাছি পোকা | ৭০ লিউর/হেক্টর |
প্রয়োগের সময়: ফুল আসার আগে।
ফেরোমন ফাঁদ স্থাপন পদ্ধতি
- প্রতি ৩.৫ শতক পরিমাণ জমির জন্য ১টি টোপ যথেষ্ট।
- প্রথমে প্লাস্টিক পাত্রের তিন-কোণা করে কাটা অংশের ভেতর মাঝ বরাবর ফেরোমন টোপটি তার বা গুনা দিয়ে ঝুলিয়ে দিতে হবে।
- ফুল ও ফলের উচ্চতা বরাবর ফেরোমন ফাঁদটি শক্তভাবে খুঁটির সাথে বেঁধে দিতে হবে।
- ফাঁদের ভেতর ডিটারজেন্ট অথবা সাবান মিশ্রিত পানি দিয়ে ১ ইঞ্চি নিচ বরাবর পরিপূর্ণ করে নিন।
ব্যবহারবিধি
জমিতে আইল থেকে ১০ ফুট ভিতরের দিকে, প্রতি ২০ ফুট দূরত্বে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি ৩-৫ দিন পর পর পানি পরিবর্তন করে নতুন করে সাবান মিশ্রিত পানি দিতে হবে। একটি টোপ ৩ মাস কার্যকর থাকে।
মজুদ
ঠাণ্ডা, শুষ্ক ও ছায়াযুক্ত জায়গায় সংরক্ষণ করুন। শুধুমাত্র জমিতে প্রয়োগের সময় হলে প্যাকেট খুলুন, অন্যথায় খুলবেন না।
সাবধানতা
ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
রেজিস্ট্রেশন নং: এসি (বায়ো)-১১৫।

















































































